ভারত-পাক ম্যাচ ঘিরে আশঙ্কা পিছু ছাড়ছে না, এ বার টেনশন বৃষ্টির পূর্বাভাসে !

0

ভারত-পাক ম্যাচ ঘিরে আশঙ্কা কেটেও যেন কাটছে না।  নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ-বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। কিন্তু তারপরও মাঠে বল গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, কলম্বোয় বৃষ্টির ভ্রুকুটি! তাতেই আবার নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বিকাল থেকে কলম্বোয় বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। ম্যাচ শুরু আবার সন্ধে সাতটায়।


কলম্বোর খেত্তারামা এলাকায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবেভারত-পাকিস্তান লড়াই। ওই এলাকার রবিবার আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।কিন্তু ভোল পাল্টাবে বিকেলের পরই।ওই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশের মতো।আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ঠিক আগেই দেখা যেতে পারে বিরূপ প্রকৃতি। যার কারণে টস দেরি কিংবা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা বেড়েছে। রাত ৮টার পর প্রকৃতি শান্ত হতে পারে কিছুটা। পূর্বাভাস রয়েছে, ২.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ম্যাচটা শেষ হতে অনেক দেরি হতে পারে। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডেও ফল আসতে পারে। এমনকি পরিত্যক্তও হতে পারে।কারণ গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই। দুই দলের ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে তারা। ম্যাচ পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে উঠে যাবে।


শুধু তাই নয়, ম্যাচের আগের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে, অনুশীলন ব্যহত হতে পারে দুই দলের অনুশীলনও। গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ভারত ও পাকিস্তান। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত, দুইয়ে পাকিস্তান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *