বলিউডকে বিদায় সানি লিওনের , গন্তব্য কোথায় অভিনেত্রীর ?

0

বলিউডের ‘বেবি ডল’ এবার পদার্পণ করলেন হলিউডে। নিজের অভিনয়ের জন্য পরিচয় গড়তে আবার প্রস্তুত সানি লিওন। ‘কেনেডি’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পাওয়ার পর এবার সানি লিওন পা রাখতে চলেছেন চলেছেন আন্তর্জাতিক মঞ্চে। ‘দ্য জায়েন্ট’ নামক সিরিজে একেবারে ভিন্ন চরিত্রে ধরা দিতে চলেছেন সানি। ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকার কেভিন বি প্লথ।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর,এই সিরিজে সানি লিওন অভিনয় করবেন ‘রিজার্ভেশন শেরিফ কোয়ানা ডিয়ারলিফ’-এর ভূমিকায়।এর আগে তাঁকে এই ধরনের চরিত্রে দেখা যায়নি।তাই নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছসিত অভিনেত্রী নিজেও।

সিরিজটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সানি লিওন বলেন ,”আমি আগে যা যা কাজ করেছি তার থেকে এটা একেবারেই আলাদা।আর সেটাই আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করেছে।নতুন কোনও চরিত্রে অভিনয় করা এবং একেবারে নতুন পরিবেশে কাজ করা আমার কাছে সবসময়ই রোমাঞ্চকর অভিজ্ঞতা।”

তিনি আরও যোগ করেন,”এই যাত্রার জন্য আমি খুবই আগ্রহী এবং আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি দর্শক এটি দেখে যথেষ্ট উপভোগ করবে।সামনে কী আসছে তা নিয়ে দর্শক আমার মতোই উত্তেজিত থাকবে বলে আশা রাখছি।”

উল্লেখ্য,পরিচালক অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে অভিনয়ের পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন সানি লিওন। সেই সাফল্যের পরই  আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর এই কাজের সুযোগ এসেছে বলে মনে করা হচ্ছে। সিরিজটির প্রযোজনায় রয়েছে ‘আর্টেমিস থিয়েট্রিকাল প্রোডাকশনস  এলএলসি’ যা অভিজ্ঞ সেনাসদস্যদের দ্বারা পরিচালিত একটি স্বনামধন্য প্রযোজনা সংস্থা।সিরিজের প্রতিটি সিজনে আধ ঘন্টার ছয়টি করে পর্ব থাকবে।

সানি লিওনের এই যাত্রা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড়। এখন দেখার আন্তর্জাতিক মঞ্চে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *