সৌজন্য বিনিময় নেই! এটাই এখন দস্তুর!ছেলেরা-মেয়েরা কেউই পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি
পাকিস্তানের সঙ্গে খেলা হতে পারে। কিন্তু সৌজন্য বিনিময়ের সুযোগ দিলেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপের ছবিই দেখা গেল বিশ্বকাপের ম্যাচেও। টস হল। হ্যান্ডশেক হল না। এশিয়া কাপের মতোই টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ‘হ্যান্ডশেক’ এড়িয়ে গেলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপে। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তিনবার মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কোনোবারই দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি। এ বারের বিশ্বকাপে এই ম্যাচ ঘিরে নানা নাটকীয় মুহূর্ত তৈরি করেছিল পাকিস্তান। শেষপর্যন্ত খেলতে রাজি হয় পাকিস্তান।

এদিন কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসের পর সঞ্চালকের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্ত জানান সলমন। সঞ্চালকের অন্যান্য প্রশ্নের উত্তরও দেন। সলমনের পর্ব শেষে সঞ্চালকের কাছে যাচ্ছিলেন সূর্য। পাশ কাটিয়ে যাওয়ার সময় কেউ কারও দিকে তাকাননি কিংবা হাতও মেলাননি। সে সময় গ্যালারিতে গর্জন শোনা যায় দুই দলের দর্শকদের।

ম্যাচ শেষে আর লজ্জায় হাত মেলানোর অবস্থায় ছিলেন না পাক খেলোয়াড়রা। টি২০ বিশ্বকাপে ৬১ রানে হেরে রীতিমতোই চাপে পড়েছে পাকিস্তান। প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লাও। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৬১ রানের জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিয়ে সুপার এইটে উঠল ভারত। অন্যদিকে তিন নম্বরে নেমে গেছে পাকিস্তান। নামিবিয়াকে হারিয়ে ২ নম্বরে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুধু ছেলেরাই নয়, থাইল্যান্ডের ব্যাংককে রবিবার মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। এই ম্যাচেও খেলা শুরুর আগে বা পরে হাত মেলাননি দুই দলের খেলোয়াড়েরা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক হাফসা খালিদ। ভারতের অধিনায়ক রাধা যাদব ও তিনি এ সময় হাত মেলাননি। গত সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপ থেকে ভারত–পাকিস্তান যেকোনো পর্যায়ের ক্রিকেট ম্যাচেই স্বাভাবিক ঘটনা। পাকিস্তানের বারবার নাস্তানাবুদে তা আর অবশ্য আলোচনাই আর হচ্ছে না।
