তোমাদের মানুষের ভালোবাসা শক্তি দিয়েছে লড়াই করে ফিরে আসতে : শুভশ্রী

0

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল হওয়ায় কয়েকদিন ধরে দেশে ফিরতে পারছিলেন না তিনি। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে ছেলে ইউভানকে নিয়ে ভারতে ফিরলেন অভিনেত্রী।

শুক্রবার বিকালে কলকাতা বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নায়িকা। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সবার ভালবাসা ও সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। এখনই ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারব না। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত।”

বিমানবন্দরে মাকে দেখেই জড়িয়ে ধরে ছোট্ট মেয়ে ইয়ালিনি। স্ত্রী ও সন্তানকে নিরাপদে ফিরে আসতে দেখে স্বস্তি নিঃশ্বাস রাজ চক্রবর্তীরও। বেশ কিছু দিন ধরেই তাঁদের ফেরার অপেক্ষায় উদ্বেগে ছিল পরিবার। অবশেষে সব বাধা কাটিয়ে নিরাপদে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী ও তাঁর ছেলে।

ছেলের স্কুলের ছুটিতে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। সেই সময়ই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে শুরু করে এবং আকাশপথে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়। ফলে বহু আন্তর্জাতিক উড়ান বাতিল হয়ে যায় এবং বেশ কিছু পর্যটকদের মতোই শুভশ্রী ও তাঁর ছেলে ইউভান দুবাইয়ে আটকে পড়েন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *