আইসিসিকে চাপে ফেলার চালাকি! পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে জয় শাহরা?

0

পাকিস্তান বিশ্বকাপে এক ম্যাচ নাই খেলতে পারে। কিন্তু নিয়ম মেনে কড়া শাস্তি পেতে পারে। কোনও ম্যাচে বিপক্ষ দলকে ওয়াকওভার দিলে বা বয়কট করলে তার খেসারত দিতে হবে তা আইসিসির নিয়মে স্পষ্ট। সমাজমাধ্যমে পাক সরকারের তরফে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলা হলেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাক বোর্ড। কিন্তু তা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ, এই খবর প্রকাশ হতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। কারণ, মাথাব্যথা রয়েছে আইসিসিরও। শুধু তো ক্রিকেটের ক্ষতিই নয়, আ্রথিকভাবেও লোকসান। কারণ, ক্রিকেট বিশ্বে সবচেয়ে হাইপ্রোফাইল ও লাভদায়ক ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪৫০০ কোটি টাকা। শুধুমাত্র সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতি হবে প্রায় ৩০০ কোটি টাকা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তান বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসিও। কারণ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যখন চার বছরের চুক্তি হয়েছিল, তাতে ভারত-পাকিস্তান ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির অঙ্ক বেড়েছে। এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্ষতি হবে। ফলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে তারা।সূত্রের খবর, সেই কারণে এবার পাকিস্তানকে রাজি করানোর জন্য ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজাকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অন্য সূত্রের খবর, আইসিসি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উচ্চ পর্যায়ের জরুরি বোর্ড বৈঠক করার প্রস্তুতি নিচ্ছে। এই বৈঠকে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের ওপর বিস্তারিত আলোচনা করা হবে।


মূলত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলেছে আইসিসি। এর প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু, কিছুদিন করে পাক সরকারের তরফে নেটমাধ্যমে জানানো হয়, তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এখনও সেই দাবি তে অনড় তারা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।পাকিস্তান দলও পৌঁছে গেছে কলম্বো। সেখানেই তাদের ম্যাচ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *