নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তান ম্যাচের মহড়া টিম ইন্ডিয়ার! অভিষেক-বুমরাহ কি খেলবেন?

0

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামবে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ তাদের। শিবিরে চোট আঘাত অসুস্থতা নিয়ে চিন্তা রয়েইছে। তবে ক্রিকেটপ্রেমীদের কাছে এই ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে মহড়াই। পাকিস্তান দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। ভারতও নামিবিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ১৫ ফেব্রুয়ারি খেলতে নামুক এমনই চান ক্রিকেটপ্রেমীরা।

দুশ্চিন্তা বাড়িয়েছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। পেটের সংক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হয়েছিল তাঁকে। সঙ্গে জ্বর। তবে বুধবার রাতে স্বস্তির খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যথারীতি ম্যাচের আগের দিন অনুশীলনও করেননি তিনি। তাই নামিবিয়ার বিরুদ্ধে নামিয়ে ঝুঁকি নেবে কিনা ম্যানেজমেন্ট, তা বৃহস্পতিবারই বোঝা যাবে।বুধবার সাংবাদিক সম্মেলনে তিলক বর্মা বলেন,‘পরীক্ষা-নিরীক্ষার জন্য ওকে (অভিষেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।তবে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।এখন ভালো আছে ও। হাতে একটা দিন সময় রয়েছে।ও কেমন থাকে সেটা দেখেই খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্বস্তি দিয়েছেন জসপ্রীত বুমরাহও। তিনি নেটে পুরো অনুশীলন করতে পেরেছেন। সব ঠিক থাকলে নামিবিয়ার বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে।অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও ভারতীয় শিবিরে যোগ দিয়ে অনুশীলন করেছেন। তবে ম্যাচে তিলক, বুমরাহ বা সুন্দর খেলবেন কিনা তা সময়ই বলবে।তিলক বলেন, ‘জসপ্রীত বুমরাহ ভালো আছে। যদি  খেলার মতো জায়গায় থাকে তাহলে তাঁকে একাদশে রাখা হবে।’

এদিকে আবার বুধবারই বুমরাহর বল খেলতে গিয়ে চোট পান ঈশান কিষান। বুমরাহর ইয়র্কার আছড়ে পড়ে দুরন্ত ফর্মে থাকা ঈশানের পায়ে। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন। তবে কিছুক্ষণ শুশ্রুষার পরে ঈশান সুস্থ হয়ে আবারও ব্যাটিং করেন। তাতে স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে।

গ্রুপ এ টেবিলে পাকিস্তান এক নম্বরে। নামিবিয়াকে হারাতে পারলে রানরেটের বিচারে ফের শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত। হাইভোল্টেজ ম্যাচের আগে পচা শামুকে কিছুতেই পা কাটতে নারাজ ভারত। তাই নামিবিয়াকেও হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। কারণ, অনামি ইউএসএ-র বিরুদ্ধে সূর্যকুমার ছাড়া বিশেষ কেউই ব্যাট হাতে সুবিধে করতে পারেনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *