‘মার্চেই আমার মিষ্টির বিয়ে হওয়ার কথা ছিল’, ঐন্দ্রিলার জন্মদিনে স্মৃতি উজাড় করে দিলেন মা শিখা

0

৫ জানুয়ারি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্মদিন। দু’দিন আগেই বড় মেয়ে ঐশ্বর্য শর্মার ধুমধাম করে আইনি বিয়ের অনুষ্ঠান করেছে শর্মা পরিবার। এই সময়টায় আরও বেশি করে ছোট মেয়ের কথা মনে পড়ে মা শিখা শর্মার। কারণ, তিনি থাকলে তো দিদির বিয়ের সব দায়িত্ব একাই কাঁধে তুলে নিতেন।


জন্মদিনের এক দিন আগেই বাড়িতে এমন শুভ অনুষ্ঠান। আরও বেশি করে এ দিন ফিরে ফিরে আসছিল ছোট্ট ঐন্দ্রিলার স্মৃতি। কারণ,কিছু বছর আগেও মা শিখা ভেবেছিলেন আগে ছোট মেয়েরই বিয়ে হবে। অডিশনের সঙ্গে কথা বলতে বলতে ঐশ্বর্য এবং ঐন্দ্রিলার বাবা-মা বলেন,“সবার আগে তো মিষ্টিরি বিয়ে হবার কথা ছিল ১২ ই মার্চ ২০২৩ এ বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ২০২২ এই তো চলে গেল।”

ঐন্দ্রিলা না থাকলেও এখনও পর্যন্ত সব্যসাচীর সঙ্গে একই যোগাযোগ করে গিয়েছে শর্মা পরিবারের। এখনও একই রকম খেয়াল, একই রকম ভালবাসা। এ প্রসঙ্গে না শিখা বলেন, ‘সব্যসাচীর সঙ্গে এখনও যোগাযোগ আছে। এখনও একই রকম ভাবে এই যোগাযোগ রেখেছে আমাদের সঙ্গে। সব্য আর দিব্য দু’জনই খুব খেয়াল রাখে। শুধু নিজেদের সঙ্গী নয় বাড়ির সকলের ও সমান ভাবে খেয়াল রাখে দু’জনেই। মিষ্টি তো খুব ডান পিটে ছিল তাই ও যা বলতো আমরা ভয় ভয় হ্যাঁ বলে দিতাম, একবারে শুনে নিতাম ওই ইয়েস ম্যাম এর কাজ করতাম, তাই সব্য বলতো আমি নাকি শত্রুপক্ষ আর এই মেয়ে তো খুব শান্ত তাই দিব্যর আমি মিত্রপক্ষ তাই সব্য বলছিল ভালও তো তুমি দুই পক্ষেই আছো।’


শিখা দেবী আরও যোগ করেন, ‘সভ্য এলে খুব ভালও লাগে। কথা বললেও ভালও লাগে। কিন্তু কি আর কথা বলবো কথা বলা মানেই তো ৯৯% কথা মিষ্টি কে নিয়ে। যেই কদিন বাঁচি হয়তো এভাবেই চলবে। পুরো বাড়িতেই ওর হাসিমুখের স্মৃতি কোন গম্ভীর মুখ পাবেনা। ও গম্ভীর হতেই জানতো না, বলতো জীবনে এইটুকুই থাকবে।’

মেয়েকে নিয়ে বলার সময় উত্তম শর্মা এবং শিখা শর্মা জানায় বাড়ির দুই পশ্বকে নিয়ে করা হুকুম ছিল ঐন্দ্রিলার, বাড়ির সবাইকে বলা ছিল বোজো এবং তোজোকে কোনো বকাবকি করা চলবেনা ওর যাই করুক বলতে হবে প্রায় ঠিক।

স্মৃতিচারণ করতে করতে রিলার মা জানান আমার সঙ্গে মেয়ের এটাই শেষ কথা, ‘বোজ এবং তোজকে দেখে রেখো, শুটিংয়ে যাওয়ার সময় বলে গেছিল, সেটাই আমরা এখনো পালন করছি। ’


ছোট মেয়ের অনুপস্থিতি এখনো গুমড়ে গুমড়ে খায় বাবা-মাকে কিন্তু বিশেষ দিনে ছোট মেয়ের অনুপস্থিতি যেন আরো বেশি গ্রাস করছে ঐন্দ্রিলার বাবা-মাকে। অভিনেত্রীর বাবা-মা জানান সকাল থেকেই মনটা একদম ভালও নেই তাঁদের। সব কাজের মাঝেও ছোট মেয়ের চিন্তা তাঁদের তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু বড় মেয়েকে সেটা বুঝতে দিতে নারাজ বাবা-মা। তবে তা আর হচ্ছে কই।

অভিনেত্রীর বাবা-মা জানান, ‘ঐন্দ্রিলার বিয়েতে ইন্ডাস্ট্রির কাকে কাকে বলা হবে তার লিস্ট বানিয়ে ফেলেছিল ও, এবার যেমন বড় মেয়ের আপনি বিয়েতে সেরকম কাউকেই বলিনি আমরা। আগে সব্যসাচীর বাড়ির লোকের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আস্তে আস্তে ফিকে হয়েছে কিন্তু কিছু করার নেই এতো হওয়ারই।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *