পারলেন না সাবালেঙ্কা! ২০২৩ সালের মধুর প্রতিশোধে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানির মুকুট রিবাকিনা

0

২০২৩ সালে পারেননি। ২০২৬ সালে স্বপ্নপূরণ করলেন। পারলেন না সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপনে নতুন রানি ইয়েলেনা রিবাকিনা। ২০২২ সালের উইম্বলডন জয়ের পর আবার গ্র্যান্ড স্লাম জিতলেন কাজাখস্তানের টেনিস তারকা। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে ২০২৩ সালের প্রতিশোধ নিলেন তিনি। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রিবাকিনা। এর আগে ২০২৩ সালের ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরে যান তিনি। ৩ বছরের ব্যবধানে সে হারের ক্ষতে প্রলেপ দিলেন রিবাকিনা। সাবালেঙ্কা টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারলেন।

কোনো সেট না হেরেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আসেন ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা। ফাইনালে কেউ কাউকেই জায়গা ছাড়তে চাননি। ২ ঘণ্টারও বশি সময় ধরে জমজমাট লড়াই হল সাবালেঙ্কা ও রিবাকিনার মধ্যে। ৩ সেটে দুই জনের জয়-পরাজয়ের ব্যবধানও সমান। কিন্তু একটি সেট বেশি জিতেছেন রিবাকিনা। তাতেই বাজিমাত করলেন। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে এগিয়ে যান রিবাকিনা। সমান ব্যবধানে দ্বিতীয় সেট জিতে লড়াই জমিয়ে তোলেন সাবালেঙ্কা। তৃতীয় গেমেও এগিয়ে ছিলেন তিনি। সাবালেঙ্কা ৩-০ ব্যবধানে এগিয়ে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে গেম জিতে নেন রিবাকিনা।সাবালেঙ্কা আর ম্যাচে ফিরতে পারেননি।


মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলছিল ইয়েলেনা রিবাকিনা কঠিন প্রতিপক্ষই শীর্ষ বাছাই সাবালেঙ্কার জন্য। সাবালেঙ্কা ৮-৬ ব্যবধানে এগিয়ে থাকলেও দুজনের শেষ ৯ লড়াইয়ে টানা দুবার জিততে পারেননি কেউ। এক ম্যাচ রিবাকিনা জেতেন তো, পরের ম্যাচে সাবালেঙ্কার জয়। এই হিসেব মেনে চললে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের সাবালেঙ্কারই জয়ের কথা, কিন্তু সেই ধারা ভাঙলেন রিবাকিনা। জয়ের পর আবেগাপ্লুত রিবাকিনা বলেন, ‘এই মুহূর্তের জন্য আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছি। সাবালেঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জেতা সব সময়ই কঠিন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *