পাকিস্তানের বিদায় ঘটলেই ইডেনে সেমিফাইনাল, ইংল্যান্ড- নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে সলমনরা

0

ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল ম্যাচ হবে কিনা তা নির্ভর করবে পাকিস্তানের ওপরই। পাকিস্তান শেষ চারে উঠলে, ম্যাচ কলম্বোয়। আর নিউজিল্যান্ড শেষ চারে উঠলে ম্যাচ ভারতেই। এমনকি ফাইনালও হবে ভারতেই। সোজা ভাবে, নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায়। আর যদি পাকিস্তান চমক দেখিয়ে উঠে যায়, তাহলে প্রথম সেমিফাইনাল আয়োজনের দায়িত্ব পাবে কলম্বো।
সব মিলিয়ে, গ্রুপ-২ এর শেষ দুই ম্যাচ এখন রীতিমতো ‘হাই ভোল্টেজ’ লড়াইয়ে পরিণত হয়েছে। নিউজিল্যান্ডের ভাগ্য নিজেদের হাতে, আর পাকিস্তানকে জেতার পর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের দিকে।
টি২০ বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-২ থেকে ইংল্যান্ড সবর আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আর বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফলে সেমিফাইনালে বাকি একটি জায়গা নিয়ে এখন লড়াই শুধুই নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের বড় জয়ের পর নিউজিল্যান্ড এখন ফেভারিট। তাদের পয়েন্টও ৩। সেখানে পাকিস্তানের পয়েন্ট মাত্র ১। তবে সুপার এইট পর্বে বড় ব্যবধানে জয়ের নজির থাকায় পাকিস্তানকেও পুরোপুরি বাদ দিচ্ছেন না নির্বাচকরা।

নিউজিল্যান্ডের সমীকরণে শুধু জয় দরকার-
নিউজিল্যান্ড যদি শুক্রবার কলম্বোর একই ভেন্যুতে ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে কোনো সমীকরণেরই প্রয়োজন হবে না। সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে কিউয়িরা।
তখন গ্রুপ-২ এ ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে নিউজিল্যান্ডই। সেমিফাইনালে তারা গ্রুপ-১ এ রানার্সআপদের মুখোমুখি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন দুটি সেমিফাইনালই নিশ্চিত হয়ে যাবে ভারতেই।

কিন্তু যদি হয় উল্টোটা-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি ইংল্যান্ড জয় পায় তাহলে তারা ৬ পয়েন্ট নিয়ে ব্রিটিশরাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এই অবস্থায় পাকিস্তানের সামনে খুলে যাবে সুযোগের দরজা। তবে এই সুযোগটা নিতে তাদের সামনে বড় বাধা হবে নেট রান রেট।
যেমন, যদি ইংল্যান্ড ১৮০ রান করে নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তাহলে শ্রীলঙ্কাকে প্রায় ৪০ রানে হারাতে হবে পাকিস্তানকে (একই স্কোর ধরে)। অর্থাৎ দুই ম্যাচের ব্যবধান মিলিয়ে প্রায় ৭০ রানের সমান হতে হবে।

পাকিস্তানের সামনে যা সমীকরণ-
নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে ১৫০ রান তোলে, ইংল্যান্ড যদি ১৭ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে। তাহলে পাকিস্তানকে একই লক্ষ্য তাড়া করে প্রায় ১৪.৪ ওভারের মধ্যে জিততে হবে, যাতে তারা নেট রান রেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারে।
শুক্রবারই ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলেই পাকিস্তান বুঝতে পারবে কী ঘটতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *