‘আর্জেন্টিনা জিতলে আবার একটা বিয়ে’,মেসির জয়ে পরীমণির বিয়ের ঘোষণা,মিমে মাতলেন চঞ্চলও
বুধবার গভীর রাতে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে উত্তেজনায় মেতে ছিলেন ফুটবলপ্রেমীরা।এই আবহেই ম্যাচের ফল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আলোচনায় আসেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।এদিকে আর্জেন্টিনার জয়লাভের পর রসিকতার সুরে পোস্ট করেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীও।
ম্যাচ চলাকালীন নিজের ফেসবুকে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করবো,ফাইনাল।”এরপর আর্জেন্টিনার জিতে যাওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন,”পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”তবে এই পোস্ট যে তিনি মজার ছলেই করেছেন টা বুঝতে অপেক্ষা রাখেনি তাঁর অনুরাগীরা।প্রসঙ্গত,ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন পরীমণি।জীবনে একাধিকবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতার পর বর্তমানে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবন কাটাচ্ছেন তিনি।ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে এখন অভিনয় ও নতুন কাজেই মনোযোগী এই অভিনেত্রী।


এদিকে,আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর্জেন্টিনা জেতার পর মেসির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমরা এরকমই… জিততে জানি… হুররে…।”এরপর আরও একটি মিম সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন অভিনেতা।সেখানে জনপ্রিয় একটি সিনেমার দৃশ্যে ঘুমিয়ে থাকা চরিত্রটির মুখে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ছবি বসানো হয়েছে।ছবিতে লেখা,”ওগো তুমি ওঠো,একটা গোল-টোল দাও।কমিটি-টমিটি নিয়ে এসব অপরাধ কথা বলে পাড়ার মানুষকে আর কত বোকা দেবো বলো?” ছবিটির ক্যাপশনে তিনি লেখেন,”বিজয় উদযাপন পরে করো… যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও… গালি দেওয়ার ভাষাও তারা ভুলে গেছে!” তবে এই পোস্ট যে অভিনেতা মজার ছলেই করেছেন তাও ছবির নীচে জানিয়ে দেন অভিনেতা।

উল্লেখ্য,বুধবার মধ্যরাতে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত নাটকীয়তা ছিল তুঙ্গে।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।সময় যত গড়াচ্ছিল,ততই ফাইনালে ওঠার স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল তাঁরা।তবে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা।৮৫ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে এনসো ফার্নান্দেজ সমতা ফেরান এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেস।২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।আগামী ১৯ জুলাই,বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
