যমজ সন্তানের বাবা হলেন দক্ষিণী তারকা রামচরণ, নায়কের স্ত্রী উপাসনা কেমন আছেন?

বাবা হলেন দক্ষিণী তারকা রামচরণ। এই খবরের অপেক্ষাতেই ছিল তাঁর অনুরাগীরা। নতুন অতিথি আসার খবরে খুবই খুশি গোটা পরিবার। কয়েক বছর আগে মেয়ে হওয়ার সুখবর দিয়েছিলেন তাঁরা। গত অক্টোবরে দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার খবর শোনান তারকা দম্পতি।
অক্টোবর মাসেই দ্বিতীয়বার মা হওয়ার কথা জানিয়েছিলেন রামচরণ পত্নী, সরাসরি না জানালেও তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট উসকে দিয়েছিল সেই জল্পনা। তিনি লিখেছিলেন, ‘এইবার দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি, ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।’
কিছু বছর আগে শোনা গিয়েছিল, একটা সময় ছিল যখন তাঁরা চাননি বাবা-মা হতে। উপাসনা জানান তাঁদের সন্তান নেওয়ার সময় নেই। কিন্তু, অনেক কিছু ভাবনা চিন্তা করে এত দিন এই সিদ্ধান্ত থেকে বিরত ছিলেন। পরে বিয়ের দশ বছর পরেই প্রথম সন্তানের জন্ম দেন উপাসনা।
‘পেড্ডি’ খ্যাত অভিনেতা ২০১২ সালে নিজের দীর্ঘদিনের বন্ধু উপাসনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১০ বছর ঘুরতে না ঘুরতেই ২০২৩ এ ঘরে লক্ষ্মী আসে। মেয়ে সন্তানের জন্ম দেন উপাসনা, নাম রাখেন ক্লিন কারা কেনিদেলা। প্রথম সন্তান হওয়ার ঠিক দু’বছরের মাথায় দ্বিতীয়বার বাবা হচ্ছেন দক্ষিণী তারকা। সন্তানদের একগুচ্ছ উপহারে ভরিয়ে দিয়েছেন তারকাদম্পতি।
