মোস্কা ভাইদের দাপট! বিশ্ব ক্রিকেটে প্রথমবার জয় আজ্জুরিদের, নেপালকে হারাল ১০ উইকেটে

0

এবারই প্রথমবার ক্রিকেটে কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে ইতালি। ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক, আগে কখনও খেলেইনি এই দল।সেই দলই দ্বিতীয় ম্যাচেই মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে আনন্দে মেতে উঠল আজ্জুরিরা।


ইতালির এই দলে নানা সংস্কৃতির মেলবন্ধন রয়েছে।যেমন ইতালিতে জন্ম নেওয়া ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত ক্রিকেটাররাও।সবে মিলে করি কাজ! তাঁরা সবাই যে পেশাদার ক্রিকেটার এমনও নন। কেউ শিক্ষক কেউ ফিজিওথেরাপিস্ট কেউ আবার হোটেলকর্মী।তারা যে শুধু নামকা ওয়াস্তে খেলতে আসেননি তা স্পষ্ট করে দিল দ্বিতীয় ম্যাচেই। একেবারে ১০ উইকেটে জয় হাসিল।


২৩৩ বছর ধরে ইতালিতে ক্রিকেট বেঁচে থাকলেও এতদিন আইসিইউতে ছিল। এই প্রথমবার বিশ্বক্রিকেটের মানচিত্রে তারা। মুম্বইয়ে ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়ে ইতালি। প্রথমবার ইউরোপের বাইরের কোনো দেশের বিপক্ষে মাঠে নামে তারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নেপাল। সেখানে নেপালের ইনিংস থামে ১২৩ রানে।দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। ইতালির বোলারদের মধ্যে ক্রিশান কালুগামাগে ১৮ রানে ৩ উইকেট নিয়ে নেপালকে ধসিয়ে দেন। বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এ ছাড়া জসপ্রীত সিং, আলী হাসান ও জেজে স্মাটস একটি করে উইকেট নেন।


১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ইতালির দুই ওপেনার মোস্কা ভাই।  মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। মাত্র ৪৪ বলে ৬০ রানে জাস্টিন মোস্কা ও মাত্র ৩২ বলে ৬২ রানে অ্যান্টনি মোস্কা অপরাজিত থাকেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *