টিআরপি তালিকায় বড় চমক! যুগ্মভাবে বেঙ্গল টপার কোন দুই ধারাবাহিক?
প্রতি সপ্তাহে আরও জমে উঠছে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে, টিআরপি তালিকার শীর্ষে থাকার লড়াই। কোন ধারাবাহিক দর্শকের মন কাড়ছে আর কোনটা পিছিয়ে পড়ছে, তার স্পষ্ট ছবি ধরা পড়ছে টিআরপি রিপোর্টে।
গত সপ্তাহের তুলনায় রেটিং কমেছে একাধিক ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা একটি জনপ্রিয় মেগা এই সপ্তাহে জায়গা হারিয়েছে, আর সেই সুযোগে একসঙ্গে প্রথম স্থানে উঠে এসেছে দু’টি ধারাবাহিক। চলতি সপ্তাহে যৌথভাবে বেঙ্গল টপার হয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘পরিণীতা’। দুই মেগাই পেয়েছে সমানভাবে ৬.৬ রেটিং পয়েন্ট। ‘পরশুরাম আজকের নায়ক’ এবার এক ধাপ পিছিয়ে ৬.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ প্রাপ্তি ৬.০। বিতর্ক, ট্রোল আর সমালোচনার মাঝেও গল্পের টান যে দর্শককে ফের টানছে, তারই প্রমাণ মিলছে রেটিং-এ।
চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ ৫.৯ রেটিং।
৫.৬ রেটিং নিয়ে প্রথম পাঁচের তালিকা সম্পূর্ণ করেছে ‘তারে ধরি ধরি মনে করি’। এর পরের সারিতে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ ৫.৪ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে। মাত্র অল্প ব্যবধানে সপ্তম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘আমাদের দাদামণি’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’ দুই মেগারই স্কোর ৫.৩।
অষ্টম স্থানে যুগ্মভাবে জায়গা করে নিয়েছে ‘চিরসখা’ ও ‘চিরদিনই তুমি যে আমার’ দু’টিরই রেটিং ৫.২।
নবম স্থানে রয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’ — ৪.৮ রেটিং। আর দশম স্থানে জায়গা করে নিয়েছে ‘কনে দেখা আলো’ প্রাপ্তি ৪.৬।
গল্পে নতুন মোড়, চরিত্রদের টানাপড়েন আর সম্প্রচারের সময় বদলের প্রভাব, সব মিলিয়ে টিআরপি তালিকায় চলছে টানটান যুদ্ধ। কে কতদিন নিজের জায়গা ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার।
