‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখা মিলবে না সাক্ষ্য- ঝিলের, আসছে বড় বদল
বদলাচ্ছে ধারাবাহিকের গল্প, বদল হচ্ছে নায়ক নায়িকার মুখও। তবে হঠাৎ কেন এই বদল স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে?
একমাস পেরোতে পারেনি বিয়ে সেরেছেন ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘ঝিল’ অর্থাৎ অভিনেত্রী মধুমিতা সরকার। তার মাঝেই ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী?
সূত্রের খবর ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের সিজন ২ খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্টার জলসার পর্দায়। যদিও এই ধারাবাহিকের যাত্রা শুরু হয়েছিল একদম অন্যরকম ছন্দে। সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে মধুমিতার বস্তিতে গিয়ে র্যাপ গান করে নাচ, ছিল সব কিছুই। তবে হঠাৎই যেন মাঝ পথে ছন্দপতন। শেষে যদিও সব বাধা কাটিয়ে এক অপরের কাছে আসছিল ঝিল ও সাক্ষ্য তবে এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ’।
২০১৮ তে শেষবার ছোট পর্দায় কাজ করেছিলেন মধুমিতা। ‘কুসুম দোলা’র পর আর ছোট পর্দায় দেখা মেলেনি তাঁর। ২০২৫ আবার ছোট পর্দায় ‘ভোলে বাবা পার করেগা’ র হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী।
কেন এত বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ? তা জানা যায়নি। সইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের সিজন দুই এর প্রমো। এখনও মুখ্য চরিত্রে কারা থাকছেন জানা না গেলেও বোঝার অবকাশ নেই যে বড় বদল আসছে ধারাবাহিকের গল্পে, মুখ্য চরিত্রে এবং পার্শ্ব চরিত্রেও থাকছে বদল।
