বঙ্গভূষণ সম্মানে সম্মানিত পরমব্রত, আর কে কে আছেন ‘বঙ্গসম্মান ২০২৬’-এর তালিকায়?

0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলার সংস্কৃতি ও শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানাল পশ্চিমবঙ্গ সরকার। প্রতি বছরের মতো এবছরও ‘বঙ্গসম্মান ২০২৬’-এর তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সংগীত, সাহিত্য, অভিনয় ও শিল্পকলায় অসামান্য অবদান রাখা একাধিক কৃতী মানুষকে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।

এই বছরের বঙ্গসম্মান ঘোষণায় বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। প্রায় তিন দশকের কেরিয়ারে বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন পরমব্রত। অভিনেতা হিসেবে যেমন দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, তেমনই পরিচালক হিসেবেও একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন। বঙ্গভূষণ সম্মান প্রাপ্তিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পরমব্রত বলেন, এই স্বীকৃতি তাঁর কাছে অত্যন্ত গর্বের। তাঁর কথায়, ভাষা দিবসের এই বিশেষ দিনে, বাংলার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পাওয়া সত্যিই বিশেষ প্রাপ্তি, কারণ নিজের পরিচয়ের কেন্দ্রে তিনি সবসময়ই একজন বাঙালি।

পরমব্রতের পাশাপাশি এ বছর বঙ্গভূষণ সম্মান পেয়েছেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায় ও রূপঙ্কর বাগচী, লোকশিল্পী কার্তিক দাস বাউল এবং অদিতি মুন্সী-সহ একাধিক কৃতি ব্যক্তিত্ব।

বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকাতেও নাম রয়েছে সংগীত, সাহিত্য ও শিল্পকলার একাধিক উজ্জ্বল নক্ষত্রের। বাংলা গানের জগতে দীর্ঘদিনের অবদানের জন্য এই সর্বোচ্চ সম্মানে সম্মানিত হচ্ছেন জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী এবং শিবাজী চট্টোপাধ্যায়। একইসঙ্গে শিল্পকলায় অসামান্য কৃতিত্বের জন্য প্রখ্যাত চিত্রশিল্পী গণেশচন্দ্র হালুই এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন।

এছাড়াও এবারের বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ), যিনি উত্তরবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তাঁদের এই সম্মান দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

একনজরে দেখে নিন ‘বঙ্গসম্মান ২০২৬’ -এর তালিকা-

বঙ্গভূষণ:

গণেশ হালুই, নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ), শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী, এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

বঙ্গবিভূষণ:

কলেন্দ্রনাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউরী, মৃণাল কান্তি বিশ্বাস, চন্দন লোমজেল, নাজমুল হক, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, কার্তিক দাস বাউল, অদিতি মুন্সী, সমরেশ চৌধুরী, বিবেক কুমার, পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত বসু (স্টার জলসা), ও নবনীতা চক্রবর্তী (জি বাংলা)।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *