টিআরপি তালিকায় বড় রদবদল! পিছিয়ে পড়ল প্রফেসর বিদ্যা,প্রথমে কে?
টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই। চলতি সপ্তাহের প্রতিযোগিতায় কে শীর্ষে জায়গা করে নিল আর কে একটুর জন্য পিছিয়ে পড়ল, মিলল সব হিসেব নিকেশ।
বৃহস্পতিবার, ধারাবাহিকের টিআরপি নিয়ে লড়াই। কেউ এগিয়ে থাকে তো কেউ আবার অল্পের জন্য পরে পিছিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই চলেছে ‘পরিণীতা’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’- এর মধ্যে। তবে বেঙ্গল টপারের দৌড়ে অল্পের পিছিয়ে পড়ল ‘পরশুরাম আজকের নায়ক’। ৬.৪ পেয়ে এই সপ্তাহে শীর্ষে জি বাংলার ‘পরিণীতা’। যদিও নিজের জমি ছাড়তে নারাজ পরশুরাম এবং তটিনী। ৬.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানের অধিকারী স্টার জলসার এই ধারাবাহিক।
তৃতীয় স্থানে রয়েছে মেগা ‘জোয়ার ভাঁটা’, এই সপ্তাহে উজি, নিশার কাহিনি পেয়েছে ৬.১। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘রাঙ্গামতি তীরন্দাজ’ এই দুই মেগার ঝুলিতে রয়েছে ৬.০ । পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ তাদের প্রাপ্ত নম্বর ৫.৮।
