ইডেনে সঞ্জু শো! ক্যারিবিয়ানদের বধ করে বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া।

0

ইডেনে কখনও টি২০তে টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। গত ১০ বছরে ইডেনে কোনও টি২০ ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া। এ বারেও নিরাশ করল না সূর্যকুমারের টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই সেমিফাইনালের দরজা খুলল ভারত। মুম্বইতে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ১৯৫ রানের জবাবে ভারত ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। তাতে ৫ উইকেটে জয় পায় ভারত। এই জয়ের নায়ক একজনই, তিনি সঞ্জু স্যামসন। একার কাঁধে দায়িত্ব নিয়েই ৫০ বলে ৯৭ রানে অপরাজিত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন।


ক্যারিবিয়ানদের প্রায় ২০০ রানের কাছাকাছি স্কোরে, ভারত তৃতীয় ওভারেই অভিষেক শর্মার উইকেট হারিয়ে ঝটকা খায় । গুরুত্বপূর্ণ ম্যাচে ১১ বলে ১০ রান করেন অভিষেক। ঈশান কিষানও বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ৬ বলে ১০ রানে ফেরেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৬ বলে ১৮ রান যোগ করেন। এর মাঝেই ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন সঞ্জু। টি২০ বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি করেন স্যামসন। এরপর বিশাল টার্গেটও আস্তে আস্তে কমিয়ে আনেন ভারতীয় এই ওপেনার। এরমধ্যেই ১৫ বলে ৪ চার ও ১ ছক্কার ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন তিলক বর্মা। তিলক ও স্যামসনের জুটি থেকে আসে ২৬ বলে ৪২ রান। এরপর হার্দিক জুটি বাঁধেন সঞ্জুর সঙ্গে।১১ বলে জয়ের জন্য যখন ১৭ রান দরকার ভারতের, তখন ফেরেন হার্দিক। করেন ১৪ বলে ১৭ রান। এরপর ফিনিশিং করেন শিবম দুবে ও সঞ্জু স্যামসন। শিবম ৪ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।  অন্যদিকে  সঞ্জু স্যামসন শেষপর্যন্ত ৫০ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন। ৩ রানের জন্য সেঞ্চুরি না পেলেও ভারতকে ঠিকই জেতালেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১২ চার ও ৪ ছক্কা।


এর আগে ব্যাটিং করে ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের তুলেছিল ৪ উইকেটে ১৯৫ রান। ওপেনিং জুটিতে ৬৮ রান যোগ করেন অধিনায়ক শাই হোপ ও রস্টন চেজ। বরুণ চক্রবর্তীর বলে হোপ ৩২ রান করে বোল্ড হলে ভাঙে জুটি। ১০০ পার হওয়ার পর ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ১০২ ও ১০৩ রানে জসপ্রীত বুমরাহর ৩ বলে দুই শিকারে তৃতীয় উইকেট হারায় ক্যারিবিয়ানরা। হেটমায়ার ২৭ ও ৪০ রান করে ফেরেন রস্টন চেজ। আরও ১৬ রান যোগ হতে শেরফান রাদারফোর্ডকে ফেরান হার্দিক। ৯ বলে ১৪ রান করে ফেরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বোর্ডে তখন রান ৪ উইকেটে ১১৯। এরপর আর উইকেট ফেলতে পারেনি টিম ইন্ডিয়া।


অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়েন রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। ১৯ বলে ৩৪ করেন পাওয়েল আর ২২ বলে ৩৭ আসে হোল্ডারের ব্যাটে। দুজনেই ছিলেন অপরাজিত। দুজনে মিলে সমান ৫টি চার ও ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত স্কোর হয়ে যায় ১৯৫ রান। একের পর এক মিস ফিল্ড ও অভিষেক শর্মার ক্যাচ মিসের ফায়দা তোলে ওয়েস্ট ইন্ডিজ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *