আবার শীর্ষে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় প্রথম পাঁচে  এল বড় বদল?

0

চলতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় চোখে পড়েছে বেশ কিছু পরিবর্তন। বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে, আর সেই লড়াইয়ের প্রতিফলন স্পষ্ট নম্বরে।

গত সপ্তাহের মতই এই সপ্তাহতেও প্রথম স্থান দখল করে নিয়েছে ‘পরিণীতা’, যার ঝুলিতে রয়েছে ৬.২ নম্বর। ধারাবাহিকে পারুল-রায়ানের রসায়ন যে পাকাপাকিভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে তা বলাই চলে।

দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’, দু’টিরই প্রাপ্ত নম্বর ৫.৮। ‘পরশুরাম’ সিরিয়ালে গল্পের টানটান মোড়ই এখন দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু। আবার ‘জোয়ার ভাঁটা’-য় দুই বোন উজি এবং নিশার সম্পর্কের টানাপড়েন-সহ গল্পের নতুন মোড় আগ্রহ বাড়াচ্ছে দর্শকের মনে।

৫.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘তারে ধরি ধরি মনে করি’। ধারাবাহিকে, ‘গোরা ও দিতি’-র পুনর্জন্মের গল্প, ধীরে ধীরে দর্শকের মন জয় করছে। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’, এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৫.৫। গল্পের টানটান পর্ব, উত্তেজনা বড়িয়েছে দর্শকের।

পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, উভয়েরই নম্বর ৫.৩। এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’,সাহেব ভট্টাচার্য ও হিয়া মুখোপাধ্যায়ের এই ধারাবাহিক পেয়েছে ৫.২ নম্বর। টিআরপি তালিকায় সপ্তমে রয়েছে ‘কুসুম’, পেয়েছে ৫.০ নম্বর এবং ৪.৯ পেয়ে অষ্টম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’।

নবম স্থানে জি বাংলার দুই ধারাবাহিক, ‘আমাদের দাদামণি’ ও ‘কনে দেখা আলো’, পেয়েছে ৪.৫। ৪.৩ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’।
সব মিলিয়ে, এই সপ্তাহের টিআরপি তালিকা প্রমাণ করছে, গল্পের নতুন মোড় আর চরিত্রের পরিবর্তনই এখন দর্শককে আকর্ষণ করার সবচেয়ে বড় চাবিকাঠি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *