আমি অত্যন্ত ব্যথিত, লজ্জিত, দুঃখিত এবং ক্রুদ্ধ: অপর্ণা সেন

0


টলিউডের ভিতরের কোন্দল প্রকাশ্যে এসেছে অনেক আগেই। ফেডারেশন বনাম শিল্পীদের সমস্যা নতুন নয়,  এর আগেও এহানো সমস্যা চোখে পড়েছে সকলের।

অনির্বাণ ভট্টাচার্য কে ব্যান করা থেকে ঋদ্ধি সেনের ব্যান, ক্ষুব্ধ ইন্ডাস্ট্রির অনেকেই। অনেকে মনে করেন এই ব্যান কালচারের জন্য বেজায় ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রির।

ইন্ডাস্ট্রির তাবড় তাবড় মহারথীরা ফেডারেশনের এই আচরণ নিয়ে অনেকবার সরব হয়েছেন। উঠেছে নিন্দার ঝড়, অনেকেই দাবি করেছেন রাজনীতির প্রভাব ইন্ডাস্ট্রির কাজে বাধা হয়ে দাঁড়াবে, আবার অনেকের মতে এই কারণেই ভাল ছবি উপহার দিতে ব্যর্থ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।

শনিবার ‘অদম্য’ ছবির স্পেশাল স্ক্রিনিং উপলক্ষে প্রেক্ষাগৃহে  দর্শকের সঙ্গে ছবি দেখতে এসেছিলেন ছবির উপস্থাপক অপর্ণা সেন।

টলিউডে রাজনীতির প্রকোপ নিয়ে মুখ খুললেন অপর্ণা। ব্যান কালচারের কথায় তিনি বলেন, ‘আমি অত্যন্ত ব্যথিত,দুঃখিত,লজ্জিত এবং ক্রুদ্ধ।’ 

অপর্ণার মতে ইন্ডাস্ট্রি এখন একটি মুমূর্ষু সময় দিয়ে যাচ্ছে এবং সেখানে রাজনীতির হস্তক্ষেপের কারণ তিনি জানেন না। তিনি মনে করেন ইন্ডাস্ট্রিকে যত ছেড়ে দেওয়া হবে ততই অগ্রগতির দিকে যাবে।


তিনি বলেন, “এখানে কেউ টাকা লগ্নি করতে চান না। আমার বন্ধুরা যাঁরা বাইরে থাকেন তাঁরা ভিন্ন ভাষার ছবি করার আগ্রহ দেখায় কিন্তু বাংলা ছবি করার কথা বললেই বলেন এখানে করব না কারণ এখানে অনেক সমস্যা। সেই ক্ষেত্রে আমরাই তো হেরে যাচ্ছি।”

অপর্ণা আরও যোগ করেন, “যেই ভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের  ইন্ডাস্ট্রির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু স্বাধীনভাবে তৈরি ছবিগুলো পথ দেখাচ্ছে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *