‘মায়ের হাতের রান্না মনে পড়ছে’, জন্মদিনে প্রেমিকের থেকে কী উপহার পেলেন শিরিন?
ছোট থেকে ঝাড়্গ্রামেই এই দিনটা কাটত তাঁর। কিন্তু কয়েক মাসে তো জীবটাই একেবারে বদলে গিয়েছে। ঝাড়গ্রামের শিরিন পাল এখন ছোটপর্দার নায়িকা। আর ২৬ মার্চ দর্শকের প্রিয় অপর্ণার জন্মদিন। এই বছরের জন্মদিন কেমন কাটছে তাঁর? তা জানতে আডিশনের পক্ষ থেকে যোগযোগ করা হয়েছিল শিরিনের সঙ্গে।
অভিনেত্রী বলেন, “শুটিংয়ের মাঝেই কাটছে জন্মদিন, সেরকম বিশেষ কোনও পরিকল্পনা নেই আজ।” অভিনেত্রী জানান, আগের দিন রাতেই বন্ধুদের থেকে সারপ্রাইজ পেয়েছেন তিনি এবং সেটা পেয়ে বেজায় খুশি ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেত্রী।
তবে আনন্দের দিনেও বিষাদের সুর শিরিনের গলায়। অভিনেত্রী বলেন, “এই প্রথমবার বাড়ি থেকে এতটা দূরে, মায়ের হাতের পাঁচ রকম ভাজা খুব মনে পড়ছে।”
বিশেষ মানুষের থেকে কী উপহার পেলেন তিনি? যদিও সেই বিষয়ে খোলসা করেননি পর্দার ‘অপর্ণা’। অভিনেত্রীর জবাব, ‘জিৎ অনেক কিছুই দিয়ে থেকে তাই আলাদা করে কী আর বলব।’
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে উদযাপন হবে না সকলের প্রিয় ‘অপর্ণা’র জন্মদিন তা আবার হয় নাকি? শিরিনকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এখনও জানি না তবে কেক কাটা হবে এরকম একটা আভাস পাচ্ছি।’
