টিআরপি তালিকায় বড় বদল! পিছিয়ে পড়ল পরিণীতা, শীর্ষে রয়েছে কোন ধারাবাহিক?
টেলিভিশনের পর্দায় কোন ধারাবাহিক এগিয়ে, আর কে পিছিয়ে তা নিয়েই প্রতি সপ্তাহে বাড়ে দর্শকের কৌতূহল। টিআরপি তালিকা প্রকাশ হতেই বদলে যায় জনপ্রিয়তার সমীকরণ, শুরু হয় চর্চা ও চমকের পালা। প্রিয় ধারাবাহিক কি ধরে রাখতে পারল নিজের জায়গা? নাকি নতুন কেউ ছিনিয়ে নিল সিংহাসন?
চলতি সপ্তাহের টিআরপি রিপোর্টে রয়েছে একাধিক বড় পরিবর্তন। এই সপ্তাহের টিআরপি দৌড়ে পরিণীতা কে টক্কর দিয়ে বাজিমাত স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়কে’- এর। ৫.৯ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। পর্দায় শিবপ্রসাদ ও তটিনীর সমীকরণ সঙ্গে গল্পের টান টান উত্তেজনা দর্শকের মন জয় করেছে।
এই সপ্তাহে টিআরপিতে দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার ‘ পরিণীতা’। ৫.৬ নম্বর পেয়েছে এই ধারাবাহিক।পর্দায় পারুল ও রায়ানের খুনসুটি , প্রেম দর্শকের সবসময়ই পছন্দের। তবে এবার রায়ানকে জঙ্গিদের হাত থেকে বাঁচিয়ে আরও একবার নিজের ভালবাসার প্রমাণ দিয়েছে সকলের প্রিয় ঈশানী চট্টোপাধ্যায় ওরফে ‘পারুল’।
চলতি সপ্তাহে তৃতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ এবং স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। ৫.৫ নম্বর পেয়েছে এই দুই মেগা। দর্শকমহলে বেশ জায়গা করে নিয়েছে উজি এবং ঋষির জুটি । দুই বোনের সম্পর্ক আসন্ন দিনে কোন দিকে মোড় নেয় তা দেখতেই উৎসাহী তাদের অনুরাগীরা। অন্যদিকে, নিজেদের লড়াই জারি রেখে ফের একধাপ এগিয়ে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’।
চতুর্থ স্থানে জায়গা করেছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। এই মেগার ঝুলিতে রয়েছে ৫.৩ নম্বর। নবদ্বীপের আধ্যাত্মিক ‘গোরা’ এবং ভালোবাসার সন্ধানে থাকা ধনী তরুণী ‘রূপমঞ্জরীর’ জীবনের মেলবন্ধন নিয়ে এই গল্প ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিয়েছে।
পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘কুসুম’ এবং স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’। দুই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৫.০ নম্বর। একদিকে , ‘কুসুম’ ধারাবাহিকে একটি প্রাণবন্ত গ্রাম্য মেয়ের গল্প আর অন্যদিকে, সকলের প্রিয় ‘বিদ্যা ও রাজরীত’- এর জুটি দর্শকমহলে সাড়া ফেলেছে।
ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’। এই মেগার ঝুলিতে রয়েছে ৪.৯ নম্বর। সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার ‘গঙ্গা’। এই ধারাবাহিকের ঝুলিতে ৪.৭। আবার অষ্টম স্থানে রয়েছে দুই ধারাবাহিক। স্টার জলসার লক্ষী ঝাঁপি ও জি বাংলার কনে দেখা আলো। এই দুই মেগার নম্বর ৪.৫। নবম স্থানে রয়েছে জি বাংলার ‘আমাদের দাদামণি’। এই মেগার ঝুলিতে রয়েছে ৪.৩ নম্বর। দশম স্থানে রয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। এই মেগার ঝুলিতে রয়েছে ৪.১ ।
সব মিলিয়ে, এই সপ্তাহের টিআরপি তালিকা আবারও প্রমাণ করে দিল, দর্শকের পছন্দ যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে টানটান প্রতিযোগিতা যেমন চলছে, তেমনই নতুন গল্পও জায়গা করে নিচ্ছে ধীরে ধীরে।
