নাম থাকলে বদনাম হবে, মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীকে সমাজমাধ্যমে কত জন ভাল কথা বলেন: স্বস্তিকা দত্ত

0

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’— এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম আলোচিত ধারাবাহিক। সম্প্রচারের প্রথম দিন থেকেই একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে ধারাবাহিকটিকে। গল্পের মোড় হোক বা চরিত্রের উপস্থাপনা, বিভিন্ন সময়েই সমালোচনার মুখে পড়েছে এই কাহিনি। এমনকি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা স্বস্তিকা দত্ত-ও নেটমাধ্যমে ট্রোল ও কটাক্ষের শিকার হয়েছেন বারবার।

সম্প্রতি আডিশন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিতর্ক প্রসঙ্গেই খোলামেলা মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর কথায়, পরিচিতি থাকলে সমালোচনা আসবেই, “নাম থাকলে বদনাম হবেই। আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাঁদের সোশ্যাল মিডিয়া খুললে কতজন শুধু ভালো কথা বলেন?” ধারাবাহিকের স্রষ্টা স্নেহাশিস চক্রবর্তীর একটি গুরুত্বপূর্ণ পরামর্শও তিনি উল্লেখ করেন। অভিনেত্রীর কথায়, “দাদা বলেছিল, কখনও বিশ্বাস করবে না তুমি বিতর্কিত। যেদিন তুমি এটা বিশ্বাস করবে, সেদিনই তুমি শেষ।” এই ভাবনাকেই সামনে রেখে তিনি মনে করেন, ভাল কিছু তৈরি হলে তাঁকে ঘিরে আলোচনা ও বিতর্ক হওয়াটাও স্বাভাবিক। সব মিলিয়ে, বিতর্ককে পাশ কাটিয়ে নয়, বরং সেটাকেই স্বাভাবিক হিসাবে মেনে নিয়ে এগোচ্ছেন অভিনেত্রী।

এরই মাঝে ধারাবাহিকে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। গল্পে আসছে নতুন মোড়, যেখানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে বিদ্যাকে। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, কোনও লড়াই একা লড়া যায় না। নায়িকা যোগ করেন, “লড়াইটা সবসময়ই ভালবাসার মানুষদের জন্য হয়। এই লড়াইয়ে আমার ছাত্রছাত্রীরা আমার পাশে রয়েছে।” তিনি আরও যোগ করেন, এই লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তি দর্শকরা। তাঁদের ভালোবাসা ও সমর্থনই তাঁকে এগিয়ে নিয়ে যায়। নিজের ভূমিকা প্রসঙ্গে স্বস্তিকা জানান, তিনি শুধু নিজের কাজটা করে যাচ্ছেন, আর পুরো বিষয়টা যিনি তৈরি করছেন, তিনি হলেন ধারাবাহিকের লেখক তথা প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *