অসুস্থ আশা ভোঁসলে, অবস্থা আশঙ্কাজনক, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে

0

একের পর এক দুঃসংবাদ। অসুস্থ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার সন্ধ্যায় আচমকাই আসে গায়িকার অসুস্থ হওয়ার খবর৷ মুম্বইয়ের ‘ব্রীচক্যান্ডি’ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

হঠাৎ কী হল? মুম্বইসূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ হয়ে পড়েন ৯২ বছরের সঙ্গীতশিল্পী। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা৷ এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, সঙ্গীতশিল্পীর অবস্থা খুবই আশঙ্কাজনক। আশা দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই প্রার্থনা অনুরাগীদের৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার  সন্ধে সাড়ে সাতটা নাগাদ তড়িঘড়ি নিয়ে  যাওয়া হয় হাসপাতালে। শিল্পী তাঁর গৃহকর্মীকে প্রথমে জানিয়েছিলেন শরীরের অস্বস্তির কথা। সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হন গায়িকা। তার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে আচমকাই রটে গিয়েছিল যে সঙ্গীতশিল্পী প্রয়াত৷ পরে তাঁর পুত্র আশ্বস্ত করেন সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ১জুলাই, ফেসবুকে আচমকাই ছড়িয়ে পড়ে শিল্পীর মৃত্যুর খবর। তবে, আপাতত তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় গোটা দেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *