আবার অপেক্ষায় থাকব যে পৃথিবীতে কবে আর একজন আশা ভোঁসলে আসবেন : ঋতুপর্ণা

0

ভারতীয় সঙ্গীতজগতে যেন এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। প্রয়াত  সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সিনেমহল থেকে সঙ্গীতমহল। সাত দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠে যে সুরের জাদু ছড়িয়ে পড়েছিল ,তা আজও অমলিন। শনিবার সন্ধেবেলায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি’ হাসপাতালে ভর্তি করানো হলে,সেখানেই ৯২ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতশিল্পী। এবার তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন,”আশাজি সমগ্র সংস্কৃতি এবং সঙ্গীতের দেবী ছিলেন।মহাকাশ থেকে হয়ত কখনও কখনও খসে পড়ে এরকম নক্ষত্র,তাঁর উনি একজন ছিলেন। ওনার শরীর ভাল নেই জানতাম ,চলে যাওয়ার বয়সও হয়েছিল কিন্তু চলে যাওয়ার পরেও এরকম ধরনের শিল্পীরা চলে যান না। তাঁরা থেকে যায় সবার নিবিড় ভালোবাসায় ,তাঁদের কীর্তিতে,তাঁদের সঙ্গীতে। যেই সঙ্গীত শুধু আমাদের নয় আমাদের পরবর্তী যত প্রজন্ম আসবে তাঁদের সবাইকে সমৃদ্ধ করবে,আশা ভোঁসলে সেরকমই একটি নাম।আমি খুবই ভাগ্যবান যে আমার ছবির অনেকগুলো প্লেব্যাক আশাজি করেছিলেন।বেশ কিছু গানে লিপ মেলাতে পেরেছিলাম ওরকম স্রষ্টার গলায়।সেটা আমার কাছে অনেক বড় পাওনা।”

তিনি আরও জানান,সঙ্গীত জগতের একটি নক্ষত্রপতন হয়েছে।তবে এই ৯২ বছর পর্যন্ত সকলকে বিনোদন দিয়ে গিয়েছেন তা অমূল্য।তিনি বলেন,”বিনোদনের শেষ নাম আশা ভোঁসলে। তাঁর মতো শিল্পী যেখানেই থাকবে সুর সৃষ্টি করবেন। তাই ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ওনার আত্মার শান্তি কামনা করি। আবার অপেক্ষায় থাকব যে পৃথিবীতে কবে আর একজন আশা ভোঁসলে আসবেন।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *