জয়পুরে বৈভবের ঝড়ের পাল্টা অভিষেক- ঈশানের ব্যাটে ঝড়! আবার হার রাজস্থানের  

0



জয়পুরে ঝড়ের পাল্টা ঝড়। আইপিএলের মঞ্চে দেখা গেল গৌরব আর হতাশার এক বিরল মিশেল। একদিকে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটে রেকর্ড গড়া শতরান, অন্যদিকে সেই ঝড়কে ম্লান করে দিল সানরাইজার্স হায়দরাবাদের আরও ভয়ঙ্কর পাল্টা ঝড় তুললেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। ২২৮ রানের বিশাল স্কোর গড়েও শেষ পর্যন্ত হার মানতে হল রাজস্থান রয়্যালসকে। ৯ বল বাকি থাকতেই ২২৯ রানের লক্ষ্য টপকে জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বৈভব। প্রফুল্ল হিঙ্গের প্রথম ওভারেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে নিজের উদ্দেশ্য স্পষ্ট করে দেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

মাত্র ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করে শেষ পর্যন্ত ৩৭ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তরুণ এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা।
বৈভবকে দারুণ সঙ্গ দেন ধ্রুব জুরেল। ৩৫ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংসে রাজস্থানের স্কোর আরও মজবুত করেন তিনি। তবে অধিনায়ক রিয়ান পরাগ আবারও ব্যর্থ হয়ে মাত্র ৭ রানে ফেরেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৮ রান তোলে রাজস্থান।
কিন্তু এত বড় রানও নিরাপদ হল না। রান তাড়ায় নেমে শুরু থেকেই নির্ভীক ব্যাটিং করে হায়দরাবাদ।

রাজস্থানের বোলারদের উপর এক মুহূর্তের জন্যও চাপ কমতে দেননি অভিষেক শর্মা ও ঈশান কিষান। অভিষেক ২৯ বলে ১১টা চার ও ১ ছয়ে  ৫৭ রানের ঝোড়ো ইনিংসে জয়ের ভিত গড়ে দেন। এরপর ঈশান ৩১ বলে ১১ চার ও ৩ ছয়ে ৭৪ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ কার্যত শেষ করে দেন। শেষ দিকে হায়দরাবাদের ব্যাটাররা ঠান্ডা মাথায় কাজ সেরে ফেলেন। ১৮.৩ ওভারেই জয়ের রান তুলে নেয় তারা।


জয়পুরের এই রাত মনে থাকবে বৈভবের দুরন্ত প্রতিভার জন্য, আবার একই সঙ্গে মনে করিয়ে দিল, টি-টোয়েন্টিতে কোনও স্কোরই নিরাপদ নয়। এই জয়ে সানরাইজার্স উঠে এল ৩ নম্বরে। রাজস্থান দুবারই হায়দরাবাদের কাছে হেরে চার নম্বরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *