বাজিমাত ‘পরিণীতা’-র ,ভোটের আবহে টিআরপি তালিকার প্রথম দশে কোন ধারাবাহিক ?
রাজ্যজুড়ে চলছে গণতান্ত্রিক উৎসবের আবহ। নির্বাচনের উত্তাপে দর্শকের নজর অনেকটাই সরে গিয়েছে টেলিভিশনের পর্দা থেকে।যার প্রভাব স্পষ্ট বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায়।সামগ্রিকভাবেই সব ধারাবাহিকের নম্বরই কমে গিয়েছে।তবে নির্বাচনের সময়ও নিজেদের একচুল জমি ছাড়তে নারাজ মেগাগুলি।জানেন কী এবার এক থেকে দশের মধ্যে আছে কোন ধারাবাহিক? চলতি সপ্তাহের টিআরপি দৌড়ে আবার নিজের সিংহাসনে বসলেন জি বাংলার ‘পরিণীতা’।৫.২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এই মেগা।বিবাহবিচ্ছেদ থেকে গভীর প্রেম পারুল-রায়ানের জুটি যে দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। গত সপ্তাহে ধারাবাহিক নিজের জায়গা ছাড়লেও,এই সপ্তাহে রাজত্বে বহাল রয়েছে।
একটুর জন্য দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’।জি বাংলার এই ধারাবাহিক পেয়েছে ৫.২ নম্বর।ধারাবাহিকে ‘গোরা’ ও ‘রূপ’-এর জীবনে চলা একের পর এক ষড়যন্ত্র দর্শকের মনে দারুন উত্তেজনা তৈরি করেছে।তবে গোরা-রূপমঞ্জরীর নিয়তি কি তাঁদের এক করতে পারবে ?শেষপর্যন্ত সেটাই দেখতে উৎসুক দর্শক।
তৃতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম-আজকের নায়ক’।স্টার জলসার এই ধারাবাহিক তাঁর ঝুলিতে ভরেছে ৫.০ নম্বর।একজন ছদ্মবেশী তদন্তকারী অফিসার কীভাবে নিজের পরিবারকে নিয়ে জীবনযাপন করে তা এই ধারাবাহিকের মূল গল্প।ধারাবাহিকে হলেও, আজকের দিনে দাঁড়িয়ে ‘পরশুরাম’ যে সাক্ষাৎ হিরো তা মানতেই হবে।
চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’।এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ৪.৯ নম্বর।দুই বোনের জুটিকে দর্শক বেশ ভালবাসা দিচ্ছেন।সঙ্গে গল্পে টানটান মোড় দর্শকের মনে আরও উত্তেজনা তৈরি করেছে।পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’।এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ৪.৬ নম্বর।
ষষ্ঠ স্থানে রয়েছে একসঙ্গে চার ধারাবাহিক।জি বাংলার ‘কুসুম’, স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ এবং ‘গঙ্গা’।এই মেগাগুলি তাঁদের ঝুলিতে ভরেছে ৪.৫ নম্বর। সপ্তম স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’।এই ধারাবাহিক পেয়েছে ৪.৪ নম্বর।অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার ‘ প্রতিজ্ঞা’, ‘সংসারের সংকীর্তন’।এই ধারাবাহিক ৪.১ নম্বর।নবম স্থানে রয়েছে জি বাংলার ‘কমলা নিবাস’ এবং স্টার জলসার ‘লক্ষী ঝাঁপি’।এই ধারাবাহিক পেয়েছে ৩.৬ নম্বর। দশম স্থানে রয়েছে ‘শুধু তোমারই জন্য’ এবং’সংসারের সংকীর্তন’ (সিরিয়ালের সম্প্রচার সময় বাড়িয়ে)।স্টার জলসার এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ২.৮ নম্বর।
