দুই জীবনের সুরে এবার নতুন স্বর!অনুপম-প্রশ্মিতার ঘরে এল খুদে অতিথি

0



সঙ্গীত জগতে একের পর এক সুরের উপহার দিয়েছেন তিনি। এ বার বর্ষণমুখর দিনেই এল নতুন সুর।জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে পুত্রসন্তানের বাবা-মা হলেন গায়ক-সুরকার অনুপম রায় ও গায়িকা প্রশ্মিতা পাল। সুখবরটি নিজেই সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুপম। সুখবর শুনতেই অনুরাগী ও সতীর্থদের শুভেচ্ছায় আরও বিশেষ হয়ে উঠেছে তাঁদের জীবনের এই নতুন সফর।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে অনুপম লিখেছেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ আমাদের পুত্রসন্তানের আগমন হয়েছে।”অনুপম-প্রশ্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার একাধিক তারকা। এই খুশির আবহে কোয়েল মল্লিক লিখেছেন,”শুভেচ্ছা, আমাদের ক্লাবে স্বাগত।” মিমি চক্রবর্তী লেখেন,”অভিনন্দন”, সৌরসেনী মৈত্র লিখেছেন,”অভিনন্দন, খুব খুব ভালো খবর, এবার ডবল ট্রিট দিতে হবে।” শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দর্শনা বণিকও শুভেচ্ছা জানিয়েছেন। অঙ্গনা রায় লিখেছেন, “এটা দারুণ খবর,অভিনন্দন।” ইশা সাহা লেখেন, “ওহ তেরি! অভিনন্দন।”

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুপম রায়। কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সারেন অনুপম ও প্রশ্মিতা। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনেরা।দুজনেই সঙ্গীত জগতের পরিচিত মুখ। দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্ব ধীরে ধীরে পরিণতি পায় সম্পর্কে। তবে নিজের বৈবাহিক জীবন বরাবরই গোপন রাখতে পছন্দ করেন গায়ক।তবে কাজের ব্যস্ততার পাশাপাশি নিজেদের মতো করে সাজিয়েছেন সংসারও।বিয়ের আড়াই বছরেই এ বার সেই সংসারেই এল নতুন সদস্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *