Skip to content
cropped-cropped-Untitled-design-4.png

For the advertisement contact us.
Primary Menu cropped-cropped-Untitled-design-4.png

  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • টো টো কোম্পানি
  • ট্রেন্ডিং
  • বিনোদন
    • টলিপাড়া
    • বলিউড
  • লাইফস্টাইল ও স্বাস্থ্য
  • ফটো গ্যালারি
  • ট্রেন্ডিং

নতুন ব্র্যান্ড! ৫০০ কোটির বরাদ্দ! বাংলার পর্যটন এ বার ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে!’

September 4, 2026 0

একদিকে তুষারঢাকা পাহাড়, অন্যদিকে নোনা জলের সুন্দরবন। কোথাও চা-বাগানের সবুজ, কোথাও সমুদ্রের ঢেউ। আবার গঙ্গার বুক চিরে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলার হাতছানি। এত বৈচিত্র্য একসঙ্গে থাকা সত্ত্বেও পর্যটনের মানচিত্রে সেই বাংলাকে কতটা তুলে ধরা গিয়েছে? এ বার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন নতুন করে সাজছে রাজ্যের পর্যটন ভাবনা। শুধু কয়েকটি দর্শনীয় জায়গার প্রচার নয়, বাংলাকে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার।
শুক্রবার কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে পর্যটন দফতরের নতুন লোগো ও ব্র্যান্ডিংয়ের আনুষ্ঠানিক সূচনা হয়। সামনে এসেছে নতুন ট্যাগলাইন- ‘ওয়েস্ট বেঙ্গল-হোয়্যার ইন্ডিয়া ফিলস ডিফারেন্ট’। অর্থাৎ, এমন এক ভারত, যাকে বাংলায় এসে অন্যরকম ভাবে অনুভব করা যায়। আর এই ভাবনাকেই সামনে রেখে পর্যটনের নতুন যাত্রা শুরু করতে চাইছে রাজ্য। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কথাতেও সেই আত্মবিশ্বাস স্পষ্ট। তাঁর বক্তব্য, বাংলার আসল শক্তি শুধু পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল নয়-এই সবকিছুর সঙ্গে মিশে থাকা মানুষের উষ্ণতা ও আতিথেয়তাও। তাই পর্যটককে শুধু ‘কোথায় যাবেন’-এর তালিকা না দিয়ে ‘কী অনুভব করবেন’, সেই অভিজ্ঞতাই তুলে ধরতে চায় সরকার। তাঁর কথায়, নতুন ব্র্যান্ডের লক্ষ্য হল বাংলার শিকড়ের সঙ্গে যুক্ত থেকেও আন্তর্জাতিক মানের একটি পরিচয় তৈরি করা। শুধু লোগো বদলেই অবশ্য থামছে না পরিকল্পনা। পর্যটন খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত সরকারি ট্যুরিস্ট লজ ও গেস্ট হাউসগুলির আধুনিকীকরণ, পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং লোকবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে হারাতে থাকা পর্যটনের জায়গা ফের দখল করাই এখন অন্যতম লক্ষ্য।
পরিকল্পনার তালিকায় রয়েছে গঙ্গাকেন্দ্রিক পর্যটনও। কলকাতায় ওয়াটার মেট্রো চালুর উদ্যোগের পাশাপাশি বাবুঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে জলপথে ভ্রমণের ব্যবস্থা আরও আকর্ষণীয় করার ভাবনা রয়েছে। পর্যটকদের থাকার জন্য আধুনিক বোট তৈরির পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম নয়, পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেও তুলে ধরতে চাইছে সরকার। সমুদ্রসৈকতেও আসছে নতুন ভাবনা। মন্দারমণিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।আবার বন্যপ্রাণ সংরক্ষণেও জোর দেওয়া হচ্ছে। বাংলার সংস্কৃতিকেও এই নতুন পর্যটন ব্র্যান্ডের অন্যতম মুখ করতে চাইছে সরকার। পর্যটন দফতরের কর্মী-আধিকারিকদের বছরে ১২টি বিশেষ দিনে ঐতিহ্যবাহী পোশাকে অফিসে আসার পরিকল্পনাও সেই ভাবনারই অংশ। অর্থাৎ পর্যটন এখন শুধু জায়গা দেখানোর বিষয় নয়, বাংলার জীবনযাত্রা, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পর্যটকের যোগ তৈরি করারও চেষ্টা।
ছবি সৌজন্যে চিফ মিনিস্টার অফিস ওয়েস্ট বেঙ্গল ফেসবুক (Photo courtesy: Chief Minister Office West Bengal Facebook)

About The Author

Aadition News

See author's posts

Tags: aadition, chief minister, launched, new logo, suvendu adhikari, tourism department

Post navigation

Previous: এক বছর পরও ভোলেনি অসম, জুবিন গর্গকে ঘিরে তিন দিনের আবেগের আয়োজন

More Stories

IMG-20260904-WA0008.jpg
  • ট্রেন্ডিং
  • বিনোদন

এক বছর পরও ভোলেনি অসম, জুবিন গর্গকে ঘিরে তিন দিনের আবেগের আয়োজন

September 4, 2026 0
IMG-20260904-WA0006.jpg
  • টলিপাড়া
  • ট্রেন্ডিং
  • বিনোদন

মহানায়কের নামে নতুন স্বপ্ন! নিউটাউনে ফিল্ম সেন্টারের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, মিঠুনকে বড় দায়িত্ব!

September 4, 2026 0
IMG-20260904-WA0000.jpg
  • টলিপাড়া
  • ট্রেন্ডিং
  • বিনোদন

উত্তমের টানে মুছে গেল ‘আমরা-ওরা’, মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলাল টলিপাড়া

September 3, 2026 0

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

IMG-20260904-WA0008.jpg
ট্রেন্ডিং বিনোদন

এক বছর পরও ভোলেনি অসম, জুবিন গর্গকে ঘিরে তিন দিনের আবেগের আয়োজন

September 4, 2026
IMG-20260904-WA0006.jpg
টলিপাড়া ট্রেন্ডিং বিনোদন

মহানায়কের নামে নতুন স্বপ্ন! নিউটাউনে ফিল্ম সেন্টারের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, মিঠুনকে বড় দায়িত্ব!

September 4, 2026
IMG-20260904-WA0000.jpg
টলিপাড়া ট্রেন্ডিং বিনোদন

উত্তমের টানে মুছে গেল ‘আমরা-ওরা’, মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলাল টলিপাড়া

September 3, 2026
IMG-20260903-WA0011.jpg
টলিপাড়া ট্রেন্ডিং বিনোদন

রঞ্জিত মল্লিককে ‘সম্মান’ মুখ্যমন্ত্রীর! মহানায়কের জন্মশতবর্ষের মঞ্চে চাঁদের হাট

September 3, 2026
IMG-20260903-WA0010.jpg
টলিপাড়া বিনোদন

কী ছিল ঋতুপর্ণার শাড়িতে? আঁচল টেনে খুঁটিয়ে দেখলেন দেব! ফিরল উত্তম-সুচিত্রার সেই প্রেম

September 3, 2026
IMG-20260902-WA0009.jpg
ট্রেন্ডিং

মহালয়ায় ইডেনে কী চমক?  নজরে বাংলার মহোৎসব, আমন্ত্রণ যাচ্ছে প্রধানমন্ত্রী কাছেও

September 2, 2026

Recent Posts

  • নতুন ব্র্যান্ড! ৫০০ কোটির বরাদ্দ! বাংলার পর্যটন এ বার ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে!’
  • এক বছর পরও ভোলেনি অসম, জুবিন গর্গকে ঘিরে তিন দিনের আবেগের আয়োজন
  • মহানায়কের নামে নতুন স্বপ্ন! নিউটাউনে ফিল্ম সেন্টারের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, মিঠুনকে বড় দায়িত্ব!
  • উত্তমের টানে মুছে গেল ‘আমরা-ওরা’, মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলাল টলিপাড়া
  • রঞ্জিত মল্লিককে ‘সম্মান’ মুখ্যমন্ত্রীর! মহানায়কের জন্মশতবর্ষের মঞ্চে চাঁদের হাট

Categories

  • Artist
  • Beauty
  • Health
  • Kolkata
  • Life style
  • Model
  • Music
  • Newsbeat
  • Opar Bangla
  • Photography
  • Ramp
  • Tips & Tricks
  • Trends
  • Uncategorized
  • অন্যান্য
  • ক্রিকেট
  • খেলা
  • টলিপাড়া
  • টো টো কোম্পানি
  • ট্রেন্ডিং
  • ফটো গ্যালারি
  • ফুটবল
  • বলিউড
  • বিনোদন
  • রাশিফল
  • লাইফস্টাইল ও স্বাস্থ্য
  • হলিউড

You may have missed

IMG-20260904-WA0009.jpg
  • ট্রেন্ডিং

নতুন ব্র্যান্ড! ৫০০ কোটির বরাদ্দ! বাংলার পর্যটন এ বার ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে!’

September 4, 2026 0
IMG-20260904-WA0008.jpg
  • ট্রেন্ডিং
  • বিনোদন

এক বছর পরও ভোলেনি অসম, জুবিন গর্গকে ঘিরে তিন দিনের আবেগের আয়োজন

September 4, 2026 0
IMG-20260904-WA0006.jpg
  • টলিপাড়া
  • ট্রেন্ডিং
  • বিনোদন

মহানায়কের নামে নতুন স্বপ্ন! নিউটাউনে ফিল্ম সেন্টারের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, মিঠুনকে বড় দায়িত্ব!

September 4, 2026 0
IMG-20260904-WA0000.jpg
  • টলিপাড়া
  • ট্রেন্ডিং
  • বিনোদন

উত্তমের টানে মুছে গেল ‘আমরা-ওরা’, মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলাল টলিপাড়া

September 3, 2026 0
IMG-20260903-WA0011.jpg
  • টলিপাড়া
  • ট্রেন্ডিং
  • বিনোদন

রঞ্জিত মল্লিককে ‘সম্মান’ মুখ্যমন্ত্রীর! মহানায়কের জন্মশতবর্ষের মঞ্চে চাঁদের হাট

September 3, 2026 0

আডিশন – আপনার বিশ্বস্ত বাংলা সংবাদ পোর্টাল। সর্বশেষ খবর, বিশ্লেষণ, বিনোদন, খেলাধুলা, রাজনীতি, এবং জীবনযাত্রার আপডেট পান নির্ভরযোগ্য উৎস থেকে। সত্য ও নিরপেক্ষ সংবাদে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

  • Facebook
  • Twitter
  • Instagram

Recent Posts

  • নতুন ব্র্যান্ড! ৫০০ কোটির বরাদ্দ! বাংলার পর্যটন এ বার ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে!’
  • এক বছর পরও ভোলেনি অসম, জুবিন গর্গকে ঘিরে তিন দিনের আবেগের আয়োজন
  • মহানায়কের নামে নতুন স্বপ্ন! নিউটাউনে ফিল্ম সেন্টারের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, মিঠুনকে বড় দায়িত্ব!
  • উত্তমের টানে মুছে গেল ‘আমরা-ওরা’, মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলাল টলিপাড়া
  • রঞ্জিত মল্লিককে ‘সম্মান’ মুখ্যমন্ত্রীর! মহানায়কের জন্মশতবর্ষের মঞ্চে চাঁদের হাট

All Rights Reserved 2026 | DEVELOPED BY AADITION

Recent Posts

  • নতুন ব্র্যান্ড! ৫০০ কোটির বরাদ্দ! বাংলার পর্যটন এ বার ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে!’
  • এক বছর পরও ভোলেনি অসম, জুবিন গর্গকে ঘিরে তিন দিনের আবেগের আয়োজন
  • মহানায়কের নামে নতুন স্বপ্ন! নিউটাউনে ফিল্ম সেন্টারের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, মিঠুনকে বড় দায়িত্ব!
  • উত্তমের টানে মুছে গেল ‘আমরা-ওরা’, মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলাল টলিপাড়া
  • রঞ্জিত মল্লিককে ‘সম্মান’ মুখ্যমন্ত্রীর! মহানায়কের জন্মশতবর্ষের মঞ্চে চাঁদের হাট
  • Facebook
  • Instagram
  • YouTube

CATEGORIES

  • Artist (2)
  • Beauty (5)
  • Health (1)
  • Kolkata (13)
  • Life style (2)
  • Model (5)
  • Music (1)
  • Newsbeat (1)
  • Opar Bangla (3)
  • Photography (3)
  • Ramp (1)
  • Tips & Tricks (1)
  • Trends (6)
  • Uncategorized (90)
  • অন্যান্য (72)
  • ক্রিকেট (585)
  • খেলা (1,017)
  • টলিপাড়া (747)
  • টো টো কোম্পানি (7)
  • ট্রেন্ডিং (445)
  • ফটো গ্যালারি (10)
  • ফুটবল (356)
  • বলিউড (636)
  • বিনোদন (1,460)
  • রাশিফল (4)
  • লাইফস্টাইল ও স্বাস্থ্য (17)
  • হলিউড (1)

Categories

Artist Beauty Health Kolkata Life style Model Music Newsbeat Opar Bangla Photography Ramp Tips & Tricks Trends Uncategorized অন্যান্য ক্রিকেট খেলা টলিপাড়া টো টো কোম্পানি ট্রেন্ডিং ফটো গ্যালারি ফুটবল বলিউড বিনোদন রাশিফল লাইফস্টাইল ও স্বাস্থ্য হলিউড
Copyright © All rights reserved by AADITION | CoverNews by AF themes.