মুম্বইতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ! প্রাণে বাঁচলেও গুরুতর আহত জনপ্রিয় নায়িকা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হিন্দি সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ অভিনেত্রী করিশ্মা শর্মা। রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যার কা পঞ্চনামা’-এর মতো ছবিতে অভিনয় করা এই নায়িকা নিজেই সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। মুম্বইয়ের লোকান ট্রেন থেকে লাফ দিয়ে তিনি পড়ে গিয়ে মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। বর্তমানে মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি সেদিন শাড়ি পরেছিলাম। লোকাল ট্রেনে উঠতেই ট্রেন দ্রুত গতি পায়।

তখন বুঝতে পারি, আমার বন্ধুরা উঠতে পারেনি। আতঙ্কে আমি লাফ দিই, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে পিঠের ওপর পড়ি এবং মাথায় আঘাত পাই।’ অভিনেত্রী লেখেন, ‘শরীরজুড়ে ক্ষত হয়েছে। পিঠে প্রচণ্ড ব্যথা, মাথায় ফুলে গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে এমআরআই করানো হয়। একদিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে’। করিশ্মার এমন হাড়হিম করা অভিজ্ঞতার খবরে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু তিয়াশা পলও দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি হাসপাতালে স্যালাইন নেওয়া অবস্থায় কারিশমার একটি ছবি শেয়ার করে লিখেছেন, বিশ্বাস করতে পারছি না। আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গিয়েছিল, এবং তাঁর কিছুই মনে নেই।

আমরা তাঁকে মাটিতে দেখতে পাই এবং তৎক্ষণাৎ তাকে এখানে নিয়ে এসেছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক করিশ্মা’। মাথার আঘাত কতটা গুরুতর, সেটা জানার জন্য হাসপাতালে চব্বিশ ঘণ্টার জন্য ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলচ্চিত্র ও টেলিভিশন, দুই মাধ্যমেই কাজ করেছেন করিশ্মা। তাঁকে দর্শক দেখেছেন ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘হোটেল মিলান’, ‘ফাস্টে ফসাতে’ প্রভৃতি ছবিতে। ওটিটিতে তিনি অভিনয় করেছেন ‘রাগিনী এমএমএস: রিটার্নস’, ‘ফিক্সার’সহ আরও কয়েকটি সিরিজে। টেলিভিশনে করেছেন ‘পবিত্র রিশতা’, ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’, ‘সিলসিলা পেয়ার কা’সহ নানা জনপ্রিয় ধারাবাহিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *