ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট পেতে অনলাইনেই হুড়োহুড়ি, ৯৯৯ টাকার টিকিট চোখের পলকে শেষ!

0



ব্রাজিলকে চোখের সামনে দেখার সুযোগ। তাই টিকিটের দাম যতই হোক, সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ কলকাতার ফুটবলপ্রেমীরা। বুধবার বিকেল ৪টে বাজতেই ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। আর শুরু হতেই অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় হুড়োহুড়ি। টিকিট কাটতে গিয়ে অনেককেই অপেক্ষা করতে হয়েছে অনলাইন কিউয়ে। সবচেয়ে কম দামের ৯৯৯ টাকার টিকিটও কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এরপরও অবশ্য থামেনি চাহিদা।
আগামী ৩ অক্টোবর যুবভারতীতে মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টিকিটের দাম ৯৯৯ টাকা থেকে শুরু করে পৌঁছেছে ১৫ হাজারে। রয়েছে ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০ এবং ৯০০০ টাকার বিভিন্ন আসন। ভিআইপি আসনের দাম ১৫ হাজার টাকা। মূল দামের সঙ্গে যোগ হবে ১৮ শতাংশ জিএসটি।
টিকিটের চাহিদার ছবিটাই বলে দিচ্ছে, এই ম্যাচ নিয়ে কলকাতায় উত্তেজনা কতটা। ব্রাজিলের তারকা ফুটবলারদের যুবভারতীতে দেখার সম্ভাবনা থাকায় অনেকেই দেরি করতে চাইছেন না। অনলাইনে টিকিট বিক্রির প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। ফলে খুব দ্রুতই টিকিট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারতীয় দলেরও সামনে কঠিন পরীক্ষা। ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ম্যাচের পর ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। তিন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই সিরিজের মধ্যে ব্রাজিল ম্যাচই যে সবচেয়ে বড় আকর্ষণ, টিকিটের চাহিদাই তার প্রমাণ। ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো (District by zomato)-র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট।ছবি সৌজন্যে গুগল ও ফেসবুক (Images courtesy of Google and Facebook)



ভারত-ব্রাজিল ম্যাচের টিকিটের দাম
এ১ বাঁদিক গোল্ড — ৪৫০০ টাকা
এ১ ডানদিক গোল্ড — ৪৫০০ টাকা
এ২ বাঁদিক — ৯০০০ টাকা
এ২ ডানদিক — ৯০০০ টাকা
এ৩ বাঁদিক — ৭০০০ টাকা
এ৩ ডানদিক — ৭০০০ টাকা
বি১ গোল্ড — ২৫০০ টাকা
বি২ — ৬০০০ টাকা
বি৩ — ৪৫০০ টাকা
সি১ বাঁদিক গোল্ড — ৩৫০০ টাকা
সি১ ডানদিক গোল্ড — ৩৫০০ টাকা
সি২ বাঁদিক — ৭০০০ টাকা
     সি২ ডানদিক — ৭০০০ টাকা
সি৩ বাঁদিক — ৬০০০ টাকা
সি৩ ডানদিক — ৬০০০ টাকা
ডি১ গোল্ড — ২৫০০ টাকা
ডি২ — ৬০০০ টাকা
ডি৩ — ৪৫০০ টাকা
এ১ বাঁদিক সিলভার — ৩৫০০ টাকা
এ১ ডানদিক সিলভার — ৩৫০০ টাকা
বি১ সিলভার — ১৫০০ টাকা
সি১ বাঁদিক সিলভার — ২০০০ টাকা
সি১ ডানদিক সিলভার — ২০০০ টাকা
ডি১ সিলভার — ১৫০০ টাকা
ভিআইপি বাঁদিক — ১৫,০০০ টাকা
ভিআইপি ডানদিক — ১৫,০০০ টাকা

সর্বনিম্ন দাম: ৯৯৯ টাকা
সর্বোচ্চ দাম: ১৫,০০০ টাকা
জিএসটি: টিকিটের মূল দামের সঙ্গে ১৮ শতাংশ

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *