ফেব্রুয়ারির ২৬/২৬ স্মরণীয় করে গাঁটছড়া বিজয়-রশ্মিকার, ২ রীতিতে বিয়ে বিরোশ’এর

0



ফেব্রুয়ারির ২৬/২৬। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক পেল পরিণতি। উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসর্টে  একেবারে রাজকীয় বিয়ে। নিকটাত্মীয় পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতে সকালে শুভ মুহূর্তে তেলেগু রীতিতে বিয়ে হয়। রশ্মিকাকে বিজয়ের মা বিয়ের উপহার হিসাবে দিয়েছেন পারিবারিক বালা। কলা ও ডাবের জল দিয়ে বিজয়কে বরণ করা হয় ।


সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।তার কিছু মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে আসতেই, মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।বর–কনের পোশাকেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছাপ। বিজয় পরেছিলেন কারুকাজ করা লাল রঙের জমকালো অঙ্গবস্ত্র (উত্তরীয়) ও অফ হোয়াইট রঙের কারুকাজ করা ধুতি। সঙ্গে হাত-গলায় কানে রাজকীয় গয়না। আর রশ্মিকা? জমকালো লাল ও সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে তেলেগু বিয়ের চিরচেনা সাজ। তাতে সোনার গয়না, মাথায় টিকলি ও ফুলের সাজ। সন্ধেয় আরও এক দফা বিয়ে বাকি। তা হবে কনে অর্থাৎ রশ্মিকার পরিবার কর্ণাটকের কুর্গ বা  কোডাভা প্রথা অনুযায়ী। সূর্যাস্তের মনোরম পরিবেশে আয়োজন হয় সেই বিয়ের। অর্থাৎ একই দিনে দুই সংস্কৃতির আয়োজনে ‘ডাবল ওয়েডিং সেলিব্রেশন’ হয় তারকাদম্পতির।


ছবি তোলা নিয়ে নানা বিধিনিষেধের মধ্যেও উদয়পুরে উপস্থিত আলোকচিত্রীদের নিরাশ করেননি তারকা দম্পতি। সকালে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই নবদম্পতির পরিবারের সদস্য ও টিমের লোকজন অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত সংবাদমাধ্যমকর্মী ও আলোকচিত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।


তবে সবার উর্ধ্বে অনুরাগীদের নাম দেওয়া ‘বিরোশ’ এর বিয়েতে কত খরচ হল, তা নিয়েই জল্পনা তুঙ্গে। ২০১৭ সালে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ইতালির বিয়ের খরচ ছিল প্রায় ১০০ কোটি টাকা।অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের যোধপুরের বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৭৫ কোটি টাকা। অনুরাগীদের অনুমান, রশ্মিকা ও বিজয়ের বিয়ের মূল অনুষ্ঠান এবং পরবর্তী রিসেপশন মিলিয়ে মোট খরচের অঙ্ক ৫০ কোটি অনায়াসেই ছাপিয়ে যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *