দুপুরে কেঁপে উঠল কলকাতা, প্রবল আতঙ্ক শহরজুড়ে, জানেন রিখটার স্কেলে মাত্রা?

0

বাংলাদেশ কাঁপল। কেঁপে উঠল কলকাতাও। এত ভয়ংকর অনুভূতি যেন আগে কখনও হয়নি! দুপুর ১টা ২৩ মিনিট। আচমকাই দুলতে থাকে বাড়ি-ঘর।

ঝাঁকুনির ভয়ে বাড়ি, অ্যাপার্টমেন্ট, অফিস, ব্যাঙ্ক, হাসপাতাল, স্কুল ছেড়ে রাস্তায় নেমে আসেন আতঙ্কিত মানুষজন। কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী হয়। কলকাতার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়ায়। জেলা শাসকের দফতরের কর্মীরা কম্পন টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। বহু বাড়ি ও আবাসন দুলতে দেখা যায়, এমনকি বন্ধ থাকা সিলিং ফ্যানও কিছু সময় ধরে দুলতে থাকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। সাতক্ষীরার আশাশুনি উপজেলা। ভুগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সূত্রপাত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে।
ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটি ভারতীয় সময় দুপুর ১:২২ মিনিটে ৯.৮ কিলোমিটার গভীরে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশের হিসেবে ২২.৪৫১° উত্তর এবং ৮৯.১৩৯° পূর্ব। কলকাতাসহ অন্যান্য জেলায়ও কম্পন অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি তীব্র কম্পন অনুভূত হয় দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে। রিখটার স্কেলে এখানে কম্পনের মাত্রা ছিল ৫। বহু শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত নোটিফিকেশন এসেছে।
অনেকেই জানিয়েছেন, বেশ কিছুটা সময় ধরে কম্পন অনুভূত হয়েছে। এর আগে ৩ ফেব্রুয়ারি রাতে কেঁপে উঠেছিল কলকাতা ৷ সেবার ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য মায়ানমার ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। মাত্র কয়েক সুপ্তাহের ব্যবধানে ফের ফিরল ভূ-কম্পনের আতঙ্ক । উল্লেখযোগ্যভাবে, একই দিনে বেলা ১২টা নাগাদ সিকিম-এও ভূমিকম্প অনুভূত হয়। সেখানে কম্পনের মাত্রা ছিল ২.৪। তবে সেখানেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *