জনপ্রিয়তায় বিশ্বসেরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  প্রথম দশেই নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

0



জনপ্রিয়তায় তিনিই সেরা। এমনিতেই সামাজিক মাধ্যমে তাঁর প্রভাব ও গ্রহণযোগ্যতার কাছে বহু আন্তর্জাতিক তারকাও পিছিয়ে পড়েন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এ বার সেই জনপ্রিয়তারই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল নতুন করে। বিশ্বের সব নেতাকে পিছনে ফেলে আবারও শীর্ষে উঠে এলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা অ্যানালিটিক্স সংস্থা মর্নিং কনসাল্টের সাম্প্রতিক সমীক্ষায় ৬৮ শতাংশ রেটিং পেয়েছেন মোদী। ২ থেকে ৮ মার্চের মধ্যে পরিচালিত এই সমীক্ষায় স্পষ্ট,  জনপ্রিয়তার নিরিখে অন্যান্য বিশ্বনেতাদের তুলনায় তিনি অনেকটাই এগিয়ে। এমনকি তাঁর সঙ্গে বাকিদের ব্যবধান চোখে পড়ার মতো।
সমীক্ষা অনুযায়ী, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ৬২ শতাংশ রেটিং নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপর ৫৭ ও ৫৬ শতাংশ রেটিং নিয়ে রয়েছে চেক প্রজাতন্ত্র ও আর্জেন্টিনার নেতৃত্ব। তবুও শীর্ষস্থানে মোদীর অবস্থান যে কতটা দৃঢ়, তা এই ব্যবধান থেকেই স্পষ্ট।
জনপ্রিয়তায় মোদী যখন শীর্ষে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দশ থেকেই একেবারে আউট। পেয়েছেন মাত্র ৩৯ শতাংশ রেটিং।  তাতে শীর্ষ দশে জায়গা করে নিতে পারেননি ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তা আরও খারাপ।  মাত্র ১৭ শতাংশ রেটিং নিয়ে তালিকার প্রায় নিচের সারিতে। ইউরোপীয় নেতাদের মধ্যে কেউই প্রথম সারিতে উঠে আসতে পারেননি।
উল্লেখ্য, এই র্যা ঙ্কিং একাধিক দেশের প্রাপ্তবয়স্কদের মতামতের সাত দিনের চলতি গড়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সাফল্যের সময়কালটাও বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে সম্প্রতি নতুন মাইলফলক স্পর্শ করেছেন মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ কার্যকাল তাঁকে ভারতের অন্যতম দীর্ঘসময় দায়িত্বে থাকা সরকারপ্রধান হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেই অভিজ্ঞতা ও নেতৃত্বের ধারাবাহিকতাই তাঁর জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *