‘জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত কাটাচ্ছি’, অসুস্থ সাবা! কী হয়েছে হৃতিক-প্রেমিকার?
আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সাবা আজাদ। পেটে সংক্রমণ ধরা পড়েছে। গত ১৪ দিন ধরে হাসপাতালে ভর্তি সাবা। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন ‘এটি তাঁর জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন।’

শুক্রবার ইনস্টাগ্রামে তিনি নিজের হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন,”আমার জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন। সাইক্লোস্পোরা কায়েনটানেনসিস রোগটি সত্যি ভয়ঙ্কর। আমি সবসময় বাড়ির খাবার খাই , নিজের জলের বোতল সঙ্গে রাখি, তবুও এই সংক্রমণ হঠাৎ করেই হল। তাও বছরের সবচেয়ে ব্যস্ত সময়েই। মাত্র দুই সপ্তাহেই ৪ কেজি ওজন কমে গিয়েছে , হাঁটতেও কষ্ট হচ্ছে।”
সাবা আরও জানিয়েছেন , অসুস্থতার কারণে তাঁর শারীরিক শক্তি অনেকটাই কমে গেছে। একদিনে তিনি দুবার ট্রেনিং করতেন,পুল-আপ করতেন,ভারী ওজন তুলতেন। তবে অভিনেত্রী এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে একটা টুথপিক তোলার শক্তিও তার কাছে নেই।
তবে, এই কঠিন সময়ে তার পাশে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। তিনি সাবার মনোবল বাড়িয়ে তোলার চেষ্টা করছেন এবং সব পরিস্থিতিতেই তাঁকে হাস্যরস প্রদান করার চেষ্টা করেছেন।উল্লেখ্য , হৃতিক আগে সুজান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।তাদের দুই ছেলে হ্রেহান ও হৃদান। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হলেও তারা বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন।
সাবা আজাদের সঙ্গে ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে তাঁরা তাদের সম্পর্কের ৪ বছর পূর্ণ করেন। একসঙ্গে ডিনার ডেট ও করণ জোহরের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁদের সম্পর্কই প্রকাশ্যে আসে।
