নজর এড়াতে মধ্যমার আঙুলে আংটি পরলেন সলমন , কোন তারকার অশুভ দৃষ্টি থেকে বাঁচতে চাইছেন ‘ভাইজান’?

0


মঙ্গলবার থানে প্রেসিডেন্ট কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে বলিউড তারকা সলমন খানকে, সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

একটি ভাইরাল ক্লিপে দেখা যায় , অনুষ্ঠানের মধ্যে সলমন খান নিজের পকেট থেকে নীল পাথরের একটি আংটি বের করে তার মধ্যমায় পরে নেন । এই দৃশ্য সামনে আসতেই তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। অনেকেই মনে করেছেন এটি ‘কুনজর’ বা অশুভ দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার একটি প্রতীকী পদক্ষেপ। কারণ , আগেও সলমনের নীল পাথরের ব্রেসলেট নিয়ে নানা বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের কথা শুনতে পাওয়া গিয়েছে। ফলে তার এই আংটি পরার ঘটনা নিয়েও অনেকেই সেই একই বিষয় মনে করছে।

ভিডিয়োটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তার এই ভাইরাল ভিডিয়ো দেখে একজন মন্তব্য করেন,”খারাপ নজর এড়াতে সলমন যা করার সবই করেছেন। মধ্যমায় আংটিও পরেছেন। এমনি এই মধ্যমার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে অশালীন ভঙ্গি প্রকাশ করা হয়। এরপর নজর নিজেই বলবে,থাক আমি আর আসছি না। বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারকে যদি কুনজরের সঙ্গে লড়তে হয় , সেটি একজন আইকনিক স্টারের কাছে ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।”

যদিও কাজের দিক থেকে ব্যস্ত সময়ই কাটাচ্ছেন সকলের প্রিয় ‘ভাইজান’। তিনি বর্তমানে যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি  ছবি ‘মাতৃভূমি : মে দ্য ওয়ার রেস্ট ইন পিস’-এর কাজে ব্যস্ত। ছবিটির পরিচালনায় রয়েছেন অপূর্ব লাখিয়া। ছবিটি ২০২৬ সালের ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও ,শুটিং সহ অন্যান্য প্রক্রিয়ার কারণে মুক্তির তারিখে পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে।

এছাড়াও , আরও একটি আসন্ন ছবির কথা তিনি ঘোষণা করেছেন সল্লু মিঞা। যার প্রযোজনায় রয়েছেন দিল রাজু এবং পরিচালনা করবেন ভামশি পাইদিপালি। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

উল্লেখ্য ,শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছিল ‘সিকন্দর’ ছবিতে ,যা পরিচালনা করেছেন এআর মুরুগাদস। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন রশ্মিকা মন্দানা ,কাজল অগরওয়াল ,সঞ্জয় কাপুর এবং প্রতীক বব্বর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *