মুম্বইয়ের নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, নতুন বাড়ির জন্য মোট কত কোটি টাকা খরচ করলেন গায়িকা ?
কয়েক দশকের জনপ্রিয়তা তাঁর। শ্রোতাদের একের পর এক গান উপহার দিয়েছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে এবার গানের জন্য নয়, ব্যক্তি শ্রেয়ার সম্পত্তি নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি, মুম্বইয়ের অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। যার আনুমানিক মূল্য প্রায় ২৯.৭০ কোটি টাকা। বাবা বিশ্বজিৎ ঘোষাল এবং মা শর্মিষ্ঠা ঘোষালের সঙ্গে যৌথভাবে এই বাড়ি কিনেছেন গায়িকা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর ,শ্রেয়া ঘোষালের কেনা এই ফ্ল্যাটটি আয়তনে প্রায় ২৭৫০ বর্গফুট। যার মধ্যে ‘কার্পেট এরিয়া’ ২৪৩০ বর্গফুট। মুম্বইয়ের অন্যতম প্রিমিয়াম লোকেশন হওয়ায় এখানে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লক্ষ টাকা। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা। এ ছাড়া রয়েছে বিলাসবহুল আবাসনে আধুনিক সুবিধা, উচ্চমানের নিরাপত্তা, এবং কাছাকাছি অফিস, হোটেল, রেস্তোরাঁ ও শপিংমল— সবকিছু। যা এই এলাকাকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।।জানা গিয়েছে, স্ট্যাম্প ডিউটি বাবদ তিনি প্রায় ১.৭৮ কোটি টাকা খরচ করেছেন। তা ছাড়াও ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য দিয়েছেন প্রায় ৩০ হাজার টাকা। ১ এপ্রিল এই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন শ্রেয়া ঘোষাল।
শ্রেয়া ঘোষালের ইতিমধ্যেই মুম্বইয়ে আরেকটি বাড়ি রয়েছে। তার নিজস্ব একটি রেকর্ডিং স্টুডিও আছে। যেখানে তিনি নিজের কাজের একটি বড় অংশ পরিচালনা করেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে, তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও একজন সফল কর্পোরেট পেশাজীবী। তাঁর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। শিলাদিত্যও প্রায় কয়েকশো কোটি টাকার বলে জানা যায়।
কিছু দিন আগেই শ্রেয়া তাঁর গান বাছাই নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’র মতো গান আর গাইবেন না। এই গানটি ক্যাটরিনা কইফের-এর জন্য গাওয়া হলেও, সেই সময় তিনি অস্বস্তি বোধ করেননি। তবে এখন থেকে তিনি আরও সচেতনভাবে গান নির্বাচন করতে চান। তিনি জানিয়েছিলেন ,এমন কোনও গান তিনি গাইবেন না যা সমাজকে বিচলিত করতে পারে।
ছোট থেকেই সঙ্গীত যাত্রার শুরু শ্রেয়ার। মাত্র ১৪ বছর বয়সে ‘সারে গা মা পা’-এর মাধ্যমে পরিচিতি পান। পরে সঞ্জয়লীলা ভন্সালী ছবি ‘দেবদাস’-এ গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন।এর পরে ২০টিরও বেশি ভাষায় ৩০০০-এর বেশি গান গেয়েছেন গায়িকা।
