রাহুলের মৃত্যুর পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা, কী বললেন অভিনেত্রী
তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে সেই শোকবার্তার একটি অংশ ঘিরেই শুরু হয় তুমুল সমলোচনা।এবার সেই মন্তব্যের বিরুদ্ধেই সরব হন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
আডিশনের পক্ষ থেকে নেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ,”আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত অত বিজ্ঞ নই যে সব বিষয়ে মন্তব্য করব। রাহুলের মৃত্যু নিয়ে তিনি বলেছেন জলে-টলে গিয়ে কেন শুটিং করতে হয়, বানজি জাম্পিং-টাম্পিং কেন করতে হয়?আমরা যখনই বিষয়ে গুলিকে যখনই জল-টল,সিনেমা-টিনেমা বলা হয় তখনই তার মধ্যে একটি কাজ গুলোকে ছোট করার প্রবণতা চলে আসে।সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন বড় মাপের মানুষ ওনার এগুলো জানার কথা নয় যে শুটিং কীভাবে হয়-টয় কিংবা শুটিং সেটে কীভাবে নিরাপত্তা ছাড়া জলে নামা হয়।কারণ দিনশেষে উনি এসি জায়গায় একটি নন ফিকশন শো করে কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে বেরিয়ে যান।তার যা যা দরকার তাকে দেওয়া হয়। কিন্তু আমাদের মতো ছোট শিল্পীদের সেই নিরাপত্তাগুলো থাকে না। তাই এই বিষয়ে মন্তব্য করাই উচিত নয়।আরজিকরের সময় থেকেই দেখছি তিনি এরকম মন্তব্য করে আসছেন।”
তিনি আরও জানান,একজন খেলোয়াড়ের আকস্মিক মৃত্যু হলে তিনি শুধুমাত্র শোকপ্রকাশ করতে পারেন।কিন্তু সেই ঘটনা নিয়ে মন্তব্য তার কাজ নয়। কারণ সেই বিষয়টি সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান নেই।ঠিক একইভাবে, যে কোনও ঘটনার ক্ষেত্রেই সংযত হয়ে মন্তব্য করা উচিত বলেই মনে করেন অভিনেত্রী।
উল্লেখ্য ,রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনাটিতে শোক প্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তিনি জানিয়েছিলেন ,”রাহুল আমার খুব কাছের একজন মানুষ ছিলেন।এরা কেন যে জলে -টলে নেমে শুটিং করতে যায় বুঝি না। জানি না কেন এরা এরকম করে।” এই মন্তব্যেই তাকে পড়তে হয় সমালোচনার মুখে।আরজিকরের ঘটনার সময় মহারাজার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বস্তিকা।
