‘চোখ,নাক,ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন অবনীত? প্রশ্ন উঠতেই বিস্ফোরক

0



শিশুশিল্পী থেকে গ্ল্যামারাস নায়িকা হওয়ার দীর্ঘ যাত্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন অবনীত কৌর।তবে সাম্প্রতিক সময়ে তাঁর চেহারার পরিবর্তন সকলেরই নজর কেড়েছে।জল্পনা ছড়িয়েছে,তাহলে কি অবনীত প্লাস্টিক সার্জারি করিয়েছেন ?

এই প্রশ্নের উত্তরে অবনীত কৌর একেবারে স্পষ্ট ভাষায় জানায় ,তিনি কখনও কোনও ধরনের কসমেটিক সার্জারি করেননি। তিনি জানিয়েছেন,”আমি কখনও আন্ডার দ্য নাইফ যায়নি।আমার নাক,চোখ,মুখ সব আগের মতোই আছে।”তিনি বলেন,তাঁর চেহারার সমস্ত পরিবর্তনই সম্পূর্ণ স্বাভাবিক এবং জেনেটিকের ফল।

অবনীত কৌর জানিয়েছেন,“আপনারা নিজেদের ছোটবেলার ছবি দেখুন, আর এখনকার ছবির সঙ্গে তুলনা করুন।নিশ্চয়ই পার্থক্য দেখতে পাবেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক বৈশিষ্ট্য বদলায়, এটা খুবই স্বাভাবিক।” তাঁর মতে, এই স্বাভাবিক পরিবর্তনকেই অনেক সময় ভুলভাবে ‘ট্রান্সফরমেশন’ বা কৃত্রিম পরিবর্তন বলে ধরে নেওয়া হয়।

তিনি আরও জানান,কোনও ধরনের বোটক্স, ফিলার বা নোজ জব তিনি করাননি। তবে তিনি নিজের স্কিন কেয়ার নিয়ে যথেষ্ট সচেতন। নিয়মিত ফেশিয়াল করা, ত্বকের যত্ন নেওয়া এবং সুস্থ জীবনযাপন এইসবকেই তিনি তাঁর সুন্দর ত্বকের রহস্য হিসেবে উল্লেখ করেছেন। তাঁর কথায়, “আমি স্কিন ভালো রাখার জন্য যত্ন নিই, কিন্তু আমার চেহারা বদলানোর জন্য কিছুই করিনি।”

আগেও অন্য একটি সাক্ষাৎকারে তিনি একই কথা জানিয়েছেন। সেখানে তিনি জানান,যখন দর্শকরা তাঁকে প্রথম দেখছেন,তখন তাঁর বয়স ছিল মাত্র ৭-৮ বছর। এখন তিনি ২৩, তাই স্বাভাবিকভাবেই তাঁর চেহারায় পরিবর্তন আসবে।অবনীত কৌর বলেন,তাঁর চেহারা এবং লুকের পরিবর্তনের পিছনে কোনও কৃত্রিম পদ্ধতি নেই,বরং নিজের প্রতি যত্ন,সময় এগুলি তাঁর সৌন্দর্যের আসল কারণ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *