মা এবং দাদা রাহুলের ছবি পাশাপাশি ,নববর্ষে চক্রবর্তী পরিবারের বিশেষ উদযাপন দেখে নিন ছবি

0



বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি ‘নববর্ষ’। পুরোনো বছর ১৪৩২ কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডার প্রবেশ করল ১৪৩৩-এ। সারা বছরের ক্লান্তি,দুঃখ আর না পাওয়াকে পিছনে ফেলে এই দিনেই নতুন করে এগিয়ে যাওয়ার শপথ নেন সকলে।এই নববর্ষকে ঘিরে আনন্দে মেতে ওঠে প্রতিটি বাঙালি পরিবার।তবে এই নববর্ষের দিনে কেমন করে কাটালেন টলিউডের জনপ্রিয় দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ ?



অভিনেতা গৌরব চক্রবর্তী জানান,প্রতি বছরের মতো এই বছরও নতুন জামা পরার নিয়মটা বাদ যায়নি।বাবা-মা ,শ্বশুরমশাই,ঋদ্ধিমা ও তাঁদের ছেলেকে নিয়ে একসঙ্গেই কাটিয়েছেন দিনটি।সঙ্গে ভোলেননি মা এবং দাদাকে।

সদ্য রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়কে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁরা।কিছু বছর আগে ঋদ্ধিমা নিজের মাকে হারান।মায়ের ছবির পাশেই তাই দাদা রাহুলের ছবি রেখেছেন এই দম্পতি।বাইরে ঘোরাঘুরির থেকে ঘরোয়া আড্ডা,গল্প এবং একসঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসেন এই দম্পতি।গৌরবের মতে ,পরিবারের সঙ্গে এই সময় কাটানোর আনন্দই আলাদা।



গৌরব জানিয়েছেন ,”আমার মনে হয় আমার আর ঋদ্ধিমার থেকেও বেশি আমাদের বাবা-মায়েরা যখন দেখেন,তখন ওনাদের আমাদের ছোটবেলাটা খুব মনে পড়ে। সেটা আমি ওনাদের চোখে খুব দেখতে পাই সেটা আমার খুব ভাল লাগার বিষয়। নাতির সঙ্গে তাঁরা যখন খেলা করেন তখন একটা অদ্ভুত ভাল লাগা তাঁদের মধ্যে কাজ করে এবং যখন বলেন তুমিও ঠিক এটাই করতে তখন বুঝতে পারি তাঁরা ওই সময়টাই ফিরে গেছেন।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *