নিজের জন্মস্থানে চুপিসারে গাঁটছড়া বাঁধলেন জুবিন! পাত্রী কে?

0


আনন্দের সুর সঙ্গীতমহলে। বিবাহ বন্ধনে আবদ্ধ  হলেন জুবিন নটিয়াল। উত্তরাখণ্ডে নিজের ঘনিষ্ঠ মহলে ছোটবেলার বান্ধবীর সঙ্গে চুপিসারে গাঁটছড়া বাঁধলেন গায়ক। সেরকম কোনও আড়ম্বর ছিল না তারকা জুটির বিয়েতে।

জুবিনের এক ঘনিষ্ঠ সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয়, সাবেকিআনায় মোড়ানো বিয়ে করতে চেয়েছিলেন গায়ক। নিজের ব্যক্তিগত জীবন বরাবর ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন জুবিন, তাই তাঁর বিয়েতে ছিল না কোনও জাঁকজমক। নিজের কাছের মানুষদের উপস্থিতিতে ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেছেন জুবিন।

গায়কের স্ত্রীর সম্পর্কে সেরকম কিছুই এখনও জানা যায়নি। জুবিনের তরফ থেকেও মিলেনি কোনও বিবৃতি। তবে ১৪ ফেব্রুয়ারি এক রহস্যময়ী নারীর সঙ্গে ছবি দিয়েছিলেন তিনি। যার পরে শুরু হয়েছিল জল্পনা। তবে কি তিনিই জুবিনের জীবনসঙ্গী? বিয়ের কোনও ছবিও এখনও প্রকাশ্যে আসেনি তাই সেই বিশেষ মানুষটির সম্পর্কে এখনও অবগত নন কেউই।

২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ রিয়্যালিটি শো থেকেই পথচলা শুরু করেন জুবিন। ইতিমধ্যেই ২০০ টির বেশি হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। নিজের গানের জাদুতে সবাইকে মুগ্ধ করেন তিনি। তবে জীবনের এই নতুন সুর কেমন হতে চলেছে জু সেই নিয়ে অনুরাগী মহলে জল্পনা তুঙ্গে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *