‘জীবনে সবসময় বড় ভাবনা রাখতে হবে’, প্রথম বাড়ি কেনার সময়ে কী বলেছিলেন অক্ষয়ের মা?
বারবার নিজের জীবন দর্শন,সংগ্রাম এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। এবার মায়ের অনুপ্রেরণায় নিজের প্রথম বাড়ি কেনার অভিজ্ঞতা নিয়ে ফের চর্চায় অভিনেতা।
নিজের জীবনের শুরুর দিকের কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অক্ষয় জানায়,যখন তিনি নিজের উপার্জন দিয়ে তাঁর প্রথম বাড়ি কেনার কথা ভাবেন,তাঁর লক্ষ্য ছিল খুবই সাধারণ। তিনি বলেন,”যখন আমি প্রথম নিজের বাড়ি নেওয়ার কথা চিন্তা করি,ভেবেছিলাম ২ টি বেডরুম যুক্ত বাড়ি নেব।” কিন্তু সেই সময় জীবনের প্রাথমিক পর্যায় থাকার কারণে বড় কিছু ভাবার সাহস হয়নি তাঁর।এখানেই তাঁর জীবনে বড় ভূমিকা পালন করেন অভিনেতার মা। অক্ষয়ের মা তাঁকে উপদেশ দিয়েছিলেন ,”জীবনে সবসময় বড় করে ভাবা শিখতে হবে।”
অভিনেতা বলেন,”এর থেকে বড় তাঁর কিছু ভাবার নেই। ২ টি বেডরুম যুক্ত বাড়ি আমার কাছে বিশাল।”কিন্তু তাঁর মা বোঝাতে চেয়েছিলেন যে জীবনে লক্ষ্য সবসময় বড় হওয়া উচিত।ছোট লক্ষ্য সহজেই পূরণ করা যায়,কিন্তু বড় স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর বেশি পরিশ্রম করতে শেখায় এবং জীবনে সাফল্য এনে দেয়। মায়ের অনুপ্রেরণাতেই বদল হয় ছেলের চিন্তাধারা।তিনি ছোট দুই বেডরুমের বাড়ির বদলে ৫ বেডরুম যুক্ত বাড়ি কেনার লক্ষ্য স্থির করেন।যদিও বর্তমানে বলিউডে অক্ষয় কুমার হলেন সফল অভিনেতাদের মধ্যে একজন।
উল্লেখ্য,বর্তমানে অক্ষয় কুমার টেলিভিশনে একটি কুইজ শো সঞ্চালনা করেছেন।এছাড়াও তাঁর অভিনীত ছবি ‘ভূত বাংলা’ ১৬ এপ্রিল মুক্তি পেয়েছে।
