১৯ তম বিবাহবার্ষিকীতে আদুরে পোস্ট, হাতে ফুলের তোড়া নিয়ে কোন ইঙ্গিত দিলেন ঐশ্বর্যা?

0



বলিউডের অন্যতম চর্চিত ও পাওয়ার কাপল হলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। আজ দম্পতির ১৯ তম বিবাহবার্ষিকী।বিবাহবার্ষিকীর বিশেষ দিনটি একেবারে পরিবারকে ঘিরেই কাটালেন ঐশ্বর্যা রাই বচ্চন। সোমবার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের ১৯ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।ছবিগুলিতে স্বামী সহ মেয়ে আরাধ্যা বচ্চন-কে নিয়ে হাসিখুশি পরিবারিক মুহূর্তে দেখা যায় তাঁদের। হাতে ছিল ফুলের তোড়া, মুখে ছিল আনন্দের হাসি।
ছবি পোস্ট হতেই অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স।

এবছর ফেব্রুয়ারিতে স্বামীর  ৫০ তম জন্মদিনে অভিষেকের ছোটবেলার একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্যা।সকাল থেকে দম্পতির সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট না দেখে মন খারাপ হয়েছিল তাঁদের অনুরাগীদের।তবে এবার অপেক্ষার অবসান করেছে তাঁরা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছিলেন,”আমি কখনোই চাই না আমার সাফল্যের জন্য ঐশ্বর্যা নিজের স্বপ্ন দেখা ছেড়ে দিক। আমি বিশ্বাস করি সম্পর্কে দুজনেরই সমান সম্মান থাকা উচিত।একজনকে থামিয়ে অন্যজনের এগিয়ে যাওয়া ঠিক নয়। আমাদের মধ্যে থাকা এই তীব্র ইগোই আমাদের সম্পর্ককে এতদিন টিকিয়ে রেখেছে।” মেয়ে আরাধ্যা বচ্চনকে বড় করার ক্ষেত্রেও তাঁরা একই ভাবনায় বিশ্বস্ত। অভিষেকের মতে ,সন্তানকে শুধু কথা বলেই শেখানো যায় না,মা-বাবার কাজ ও ব্যবহার দেখেই তাঁরা বেশি শেখে।

উল্লেখ্য,২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে কাজ করার সময় দম্পতির মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। পরে সেই বন্ধুত্ব প্রেমে এবং শেষে পরিণতি পায়।অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই – এর দাম্পত্য জীবন নিয়ে বহুদিন ধরেই চলেছে নানা জল্পনা তবেপ্রতিবারই কিছু চমক দিয়ে অনুরাগীদের খুশি করেছেন বচ্চন পরিবারের ছেলে-বউ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *