ফের শোকের ছায়া টলিপাড়ায়,প্রয়াত অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

0

টলিপাড়ায় ফের দুঃসংবাদ।প্রয়াত প্রবীণ অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত।প্রায় দেড় বছর ধরে কঠোর অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি।শুক্রবার দুপুরে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তাঁর প্রয়ানে ভেঙে পড়েছেন স্ত্রী রুমা দাশগুপ্ত এবং কন্যা প্রিয়ম দাশগুপ্ত।

দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডে তাঁর বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যা ৬:১৫ নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে,যেখানে শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের শিল্পীরা।

খবর প্রকাশ্যে আসতেই শোকজ্ঞাপন করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ,রূপাঞ্জনা মিত্র,জয়জিৎ বন্দোপাধ্যায় সহ বহু তারকা।দীর্ঘ দুই দশকেরও বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত।ছোটপর্দা থেকে বড়পর্দা -দুই ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ।অভিনয়ের পাশাপাশি আবৃত্তি,বিজ্ঞাপন,সাহিত্য-নাট্য জগতেও ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান।তাঁর প্রয়ানে বাংলা সংস্কৃতি ও বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *