‘৬০ বছর ধরে ভোট দিচ্ছি,তবে এবারের ভোটটা আমার কাছে খুব দুঃখের’,ভোট দিয়েও কেন আক্ষেপ প্রকাশ রঞ্জিত মল্লিকের ?

0

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফা। চারিদিকে চলছে উৎসবের আবহ। কোথাও ভোটারদের দীর্ঘ লাইন,আবার কোথাও কড়া নিরাপত্তা।শুধু তাই নয়,সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিতে দেখা যাচ্ছে টলিউডের বহু তারকাকে।এই আবহেই টালিগঞ্জ গলফ ক্লুব রোডের বাঙুর হাইস্কুলে ভোট দিতে পৌঁছন অভিনেত্রী তথা রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক।রাজ্যসভায় সাংসদ হওয়ার পর প্রথম ভোট অভিনেত্রীর। সঙ্গে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক।

ভোট দিতে এসে অভিনেত্রী তথা সাংসদ কোয়েল বলেন,”আমি চাই সবাই যেন সুস্থ মতো ভোট দেন। এটি একটা গণতান্ত্রিক অধিকার। দেশের ভালর জন্য প্রতিটি মানুষেরই ভোট দেওয়া দরকার, সকল মানুষেরই মতামতের একটা গুরুত্ব আছে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ।”তিনি জানান,ভোটাধিকার পাওয়ার পর থেকে প্রতি নির্বাচনের সঙ্গে তাঁর অভিজ্ঞতাও বেড়েছে।সবসময় দেশের উন্নতি ও মানুষের কল্যাণের কথা ভেবেই তিনি ভোট দিয়ে এসেছেন।সকলেই ভাল থাকুক,আনন্দে থাকুক এটাই তাঁর কামনা।ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার ,তাই সকলের সেই অধিকার প্রয়োগ করা উচিত।পাশাপাশি ,শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন ভোট দিতে পারেন,সেই আশাও প্রকাশ করেন তৃণমূল সাংসদ।

৬০ বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন রঞ্জিত মল্লিক।তবে এবার ভোট দিয়ে বেরিয়ে আক্ষেপের সুর শোনা যায় অভিনেতার গলায়।তিনি বলেন,”আমি ভোটটা খুবই শান্তিপূর্ণ ভাবে চাই। আমি ৬০ বছর ধরে কখনই ভোট মিস করি না। প্রতিবারই ভোট দিয়ে থাকি,সেটাই তো উচিত।তবে এবারের ভোটটা আমার কাছে খুব দুঃখের।৬০ বছর ধরে ভোট দিচ্ছি,কিন্তু এরকম ভোট কখনও হয়নি। এসআইআরের জন্য বহু মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। এমনটা কোনওবার হয়নি।এরকম নির্বাচন প্রথমবার দেখছি।এই ভোট আমার কাছে খুবই দুঃখের।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *