শুভমনের গুজরাটের মধুর প্রতিশোধ, হার আরসিবি’র-জমল আইপিএল

0



আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৬ দিনের ব্যবধানে হিসেব চুকিয়ে দিল গুজরাট টাইটান্স। ২৪ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের বদলা নিল শুভমন গিলের দল। বৃহস্পতিবার আরসিবিকে ৪ উইকেটে হারিয়ে খেতাবি লড়াই আরও জমিয়ে তুলল গুজরাট। এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ১০। উঠে এল শুভমনরা ৫ নম্বরে। কোহলিরা হ্যাটট্রিক জয় হাতছাড়া করে টেবিল টপার হওয়ার সুযোগ হারাল।


প্রথমে ব্যাট করে বড় রান তোলার সুযোগ হাতছাড়া করে বেঙ্গালুরু। শক্তিশালী ব্যাটিং লাইনআপ এদিন একেবারেই ছন্দে ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় তারা। বিরাট কোহলি-সহ প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার মাঝে একমাত্র দেবদত্ত পাড়িক্কল লড়াই করেন। ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। বিরাট করেন ১৩ বলে ২৮ রান।


১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভমন গিল। মাত্র ১৮ বলে ৪৩ রান করে দলের ভিত গড়ে দেন অধিনায়ক। জস বাটলারও ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যদিও মাঝপথে কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গুজরাট।
১১১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল আরসিবি। কিন্তু রাহুল তেওয়াটিয়া শান্ত মাথায় ইনিংস সামলান। ১৭ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ১৫.৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।
আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ২৮ রানে ৩ উইকেট নিয়ে লড়াই চালালেও তা যথেষ্ট হয়নি। উল্টোদিকে জশ হ্যাজেলউড ৪ ওভারে ৫৬ রান দিয়ে বসেন, যা আরসিবির হারের অন্যতম কারণ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *