আমির-পুত্র জুনেদের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক সাই পল্লবীর

0

দক্ষিণী সিনেমায় প্রায় এক দশকের বেশি সময় ধরে, নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করেছেন সাই পল্লবী। এবার তিনি পা রাখতে চলেছেন বলিউডে। আমির খানের প্রযোজনায় তৈরি রোম্যান্টিক ছবি ‘এক দিন’-এ জুনেদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই ছবির মাধ্যমেই হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী।

সম্প্রতি ছবির একটি প্রচার অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা খোলাখুলি ভাগ করে নিতে দেখা যায় সাই পল্লবীকে। তিনি জানান, এই মুহূর্তটা তাঁর কাছে একাধারে আনন্দের, আবার তিনি কিছুটা নার্ভাসও। অভিনেত্রীর কথায়, “আমি জানি না আমি কেমন কাজ করেছি, তবে এত ভাল মানুষের সঙ্গে এক জায়গায় থাকতে পেরে নিজেকে খুবই কৃতজ্ঞ মনে হচ্ছে।”

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর কাজ করলেও, হিন্দি ছবিতে কাজ করা তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। নতুন ভাষা, নতুন দর্শক, সব মিলিয়ে এই যাত্রাকে তিনি একপ্রকার নতুন শুরুর মতোই দেখছেন। এই ছবির জন্য পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাই পল্লবী। বিশেষ করে প্রযোজক আমির খানের প্রশংসা করে তিনি বলেন, শুটিংয়ের সময় তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন এবং পুরো অভিজ্ঞতাই ছিল দারুণ।

‘এক দিন’ ছবিতে জুনায়েদ খান অভিনয় করছেন দিনেশের চরিত্রে, আর সাই পল্লবী রয়েছেন মীরার ভূমিকায়। ছবিতে আরও রয়েছেন কুনাল কাপুর ও কবিন দাভে। সুনীল পান্ডে পরিচালিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাম সম্পথ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *