টি২০ বিশ্বজয়ের লক্ষ্যেই দল ঘোষণা, হরমনপ্রীতের নেতৃত্বে নামছে ভারত, নতুন মুখ নন্দিনী

0

আসন্ন ২০২৬ মহিলা টি২০ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ইংল্যান্ডের মাটিতে ১২ জুন থেকে শুরু হতে চলা এই বিশ্বমঞ্চে দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ হরমনপ্রীত কৌর, আর সহঅধিনায়কের দায়িত্ব সামলাবেন স্মৃতি মান্ধানা। ৫ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। তবে স্কোয়াড ঘোষণার আগেই ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। চোটের কারণে দলে জায়গা পাননি পেসার কাশ্বী গৌতম ও অলরাউন্ডার আমনজ্যোত কৌর। ফলে কিছুটা বদল এসেছে দল গঠনে। তবুও রেণুকা ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়দের মতো নির্ভরযোগ্য পেস আক্রমণ ভারতীয় দলের শক্তি বাড়িয়েছে। এই স্কোয়াডের অন্যতম আকর্ষণ তরুণ পেসার নন্দিনী শর্মা, যিনি প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন। ঘরোয়া ও লিগ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলেছে তাঁর। ব্যাটিং লাইনআপে শেফালি বর্মা, জেমিমা রডরিগস, ভারতী ফুলমালি ও দীপ্তি শর্মাদের উপস্থিতি দলকে ভারসাম্য দিয়েছে। উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন বাংলার রিচা ঘোষ ও ইয়াস্তিকা ভাটিয়া।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের ১১ জন ক্রিকেটারই জায়গা করে নিয়েছেন এই টি২০ স্কোয়াডে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়া সেই আত্মবিশ্বাস নিয়েই এবার সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বজয়ের লক্ষ্যে নামতে চলেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধেই একটি টি২০ সিরিজ খেলবে ভারত, যা প্রস্তুতির মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অতীতের অভিজ্ঞতা, সাম্প্রতিক সাফল্য এবং নতুন প্রতিভার মিশেলে তৈরি এই দলকে ঘিরে এখন স্বপ্ন দেখছে গোটা দেশ, এবার কি তবে টি২০তেও আসবে বিশ্বসেরা হওয়ার সাফল্য?

দেখে নিন টি২০ বিশ্বকাপে ভারতীয় দল-
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহঅধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শ্রীচরণী, যস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *