একসঙ্গে নম্বর কমল সব ধারাবাহিকের, নেপথ্যে কি রাজ্যের পালাবদল?
টিআরপি তালিকায় এবার টানটান উত্তেজনা !এক থেকে পাঁচের লড়াইয়ে জায়গা বদলের চমক ,সঙ্গে পুরনো রাজত্বে ধাক্কা এবং নতুন মেগার দাপটে জমে উঠেছে সেরা দশের প্রতিযোগিতা।কিন্তু চলতি সপ্তাহের প্রতিযোগিতায় একধাক্কায় কমে গিয়েছে সব ধারাবাহিকের টিআরপি। নেপথ্যে কি রয়েছে রাজ্যে পালাবদল, গেরুয়া ঝড়ের দাপট? এই প্রশ্ন রয়েই যায়। তবে কে ছিনিয়ে নিল সেরার আসন ? চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করেছে একটি নয় ,তিনটি মেগা।যার মধ্যে রয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’,স্টার জলসার ‘পরশুরাম-আজকের নায়ক’ও ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। ধারাবাহিকগুলি ৪.৭ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।একের পর চমকদার পর্বের সঙ্গে এই তিন ধারাবাহিক যে দর্শকের জায়গা করেছে তা বললে অন্যথা হয়না।একদিকে ‘পরশুরাম’-এ তটিনীর পর্দাফাঁস,আবার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে বিদ্যার আসল বাবা-র পরিচয় দর্শককে অন্যরকম উত্তেজনার মুখোমুখি করেছে।অন্যদিকে ,’তারে ধরি ধরি মনে করি’-তে রূপমঞ্জরীর হাতির সঙ্গে সংঘর্ষের পর্বও চমক দিয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’।এই মেগাটি ৪.৬ নম্বর পেয়েছে।তবে দুই সপ্তাহ ধরে দর্শকের যে পারুল-রায়ানের রসায়ন মনে ধরেনি তা বলাই যায়। চলতি সপ্তাহে যদিও একটুর জন্যই এই ধারাবাহিক প্রথম স্থানে যেতে পারেনি তা বললে ভুল হবে না।তৃতীয় স্থানে রয়েছে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির ‘জোয়ার ভাঁটা’।জি বাংলার এই ধারাবাহিক ৪.৪ নম্বর নিজের ঝুলিতে ভরেছে।চলতি সপ্তাহে মেগাতে উজি-নিশার সম্পর্কের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছে জিৎ।একের পর এক মোড় ঘোরানো পর্ব দর্শকের উত্তেজনা বাড়িয়েছে তা বলাই যায়।
চতুর্থ স্থানে রয়েছে যৌথভাবে রয়েছে ‘ও মোর দরদিয়া’ , ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (সম্প্রচার সময় বাড়িয়ে) ও ‘গঙ্গা’। স্টার জলসার এই ধারাবাহিকগুলি পেয়েছে ৪.৩ নম্বর।পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’। এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ৪.২ নম্বর।ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার ‘কুসুম’ ও স্টার জলসার ‘ঘূর্ণি’। এই দুই ধারাবাহিক পেয়েছে ৪.১ নম্বর।
সপ্তম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’। স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ৩.৮ নম্বর।অষ্টম স্থানে রয়েছে জি বাংলা ‘কমলা নিবাস’ ও স্টার জলসার ‘লক্ষী ঝাঁপি’। এই ধারাবাহিক পেয়েছে ৩.৪ নম্বর।নবম স্থানে আবার যুগ্মভাবে রয়েছে ‘শুধু তোমারই জন্য’, ‘রাঙামতি তীরন্দাজ’। স্টার জলসার এই ধারাবাহিক নিজের ঝুলিতে ভরেছে ২.৫ নম্বর।দশম স্থানে রয়েছে ‘কম্পাস’ ও ‘লক্ষী ঝাঁপি’ (সম্প্রচার সময় বাড়িয়ে)। স্টার জলসার এই ধারাবাহিক পেয়েছে ২.২ নম্বর।
