‘বিগ বস বাংলা’র ঘরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয় কে?বললেন নিজেই
‘বিগ বস বাংলা’ নিয়ে বাঙালির উত্তেজনার পারদ যে চড়ছে তা বললেও ভুল হবে না।চলতি সপ্তাহে রাজবীরের পর নতুন ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছেন জীতু কামাল।তারপর দুদিনও যায়নি হয়েছে বিবাদ। জীতুর আসার পর যে ঘরের মেজাজও রয়েছে বেশ গরম।মুখোশ খসেছে অনেকের। তবে শেষ পর্যন্ত কে টিকে থাকবেন, কার খেলা নজর কাড়বে তা নিয়েও কৌতূহলের শেষ নেই । এরই মাঝে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, বিগ বস-এর ঘরে তাঁর প্রিয় প্রতিযোগী কে? উত্তরে ঠিক কার কথা বলেছিলেন দাদা ?
সম্প্রতি গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় হাজির ছিলেন তিনি।সেখানে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের নাচ দেখতে উপস্থিত ছিলেন তিনি।সেখানেই স্বাভাবিকভাবেই উঠে আসে বিগ বস-এর প্রসঙ্গ।এদিন প্রথমবার বিগ বস সঞ্চালনার কথা তুলে সৌরভ বলেন, “নতুনবার, প্রথমবার ভাল লাগছে। পুরো টিম আছে, আরও ভাল করতে হবে।” অনুষ্ঠান নিয়ে তাঁর আশা, “সবে তো পথচলা শুরু হলো, আশা করছি আগামী দিনেও আরও ভাল হবে।”
রাজবীরের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর বেশ কয়েকবার তাঁর প্রশংসা করতে শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে তবে দাদার সবচেয়ে পছন্দের প্রতিযোগী কে ?এই প্রশ্নে কোনও একজনের নাম নিতে নারাজ সৌরভ।তিনি বলেন, “আমি নিরপেক্ষ,কারও দলেই নই।” এরপরই তাঁর স্পষ্ট উত্তর, “সবাই আমার পছন্দের। এরকমভাবে একজনের নাম কখনই বলা যায় না।”অর্থাৎ সঞ্চালকের আসনে বসে প্রতিযোগীদের নিয়ে কোনও পক্ষপাতিত্বই করতে চান না দাদা। তবে এই সপ্তাহে প্রতিযোগীদের সমীকরণ কোন দিকে যায় সেই দেখতেই অপেক্ষায় দর্শক।
