এল তাঁদের ‘বীরপুরুষ’! বাবা-মা হলেন সোহিনী-শোভন

0



রবিবাসরীয় দুপুরেই এল বহু প্রতীক্ষিত সেই সুখবর। ভালবাসার সংসারে নতুন অধ্যায়ের শুরু অভিনেত্রী সোহিনী সরকার ও সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের। প্রথম সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি। তাঁদের ঘর আলো করে এসছে পুত্রসন্তান। তাঁদের ‘বীরপুরুষ’। নতুন অতিথিকে ঘিরে এখন খুশির আমেজ দুই পরিবারেই।

সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সুখবর ভাগ করে নিয়েছেন সোহিনী ও শোভন। লিখেছেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।” এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা আর ভালবাসায় ভরে উঠেছে তাঁদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী সকলেই নতুন বাবা-মাকে জানিয়েছেন শুভেচ্ছা।অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন,”অভিনন্দন, অনেক আদর।” দর্শনা বণিকও জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা। ঊষসী রায় লিখেছেন,”দারুণ খবর।” মিমি চক্রবর্তী জানিয়েছেন “অভিনন্দন ও ভালোবাসা।” এছাড়াও ঐন্দ্রিলা সেন, কিরণ মজুমদার, অনিন্দিতা বসু-সহ আরও অনেকেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোহিনী-শোভনকে।

গত জুলাই মাসে নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকীর দিনই সোশ্যাল মিডিয়ায় দুই থেকে তিন সুখবর ভাগ করেছিলেন সোহিনী। শোভনের চোখে চোখ রেখে, বেবি বাম্প আগলে সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী। যদিও তার আগে থেকেই তাঁদের সন্তান আসার জল্পনা চলছিল, তবে বিবাহবার্ষিকীর দিন সেই জল্পনায় সিলমোহর দেন অভিনেত্রী নিজেই।এরপর সাধভক্ষণের অনুষ্ঠানের ছবিতেও ধরা দিয়েছিল মাতৃত্বের উজ্জ্বলতা।

তবে মাতৃত্বের এই সফরেও কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি সোহিনী। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সামলেছেন ছবির প্রচার এবং শুটিংয়ের কাজ। সম্প্রতি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র নতুন গানের প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। যিশু সেনগুপ্তর সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা যায় অভিনেত্রীকে। কাজের ব্যস্ততার মধ্যেও নতুন অতিথিকে ঘিরে অপেক্ষার দিন গুনছিলেন সোহিনী-শোভন।অবশেষে সেই অপেক্ষার অবসান। ভালবাসার সংসারে এল তাঁদের ‘বীরপুরুষ’। নতুন বাবা-মায়ের জীবনের এই নতুন অধ্যায় যেন ভালবাসা, হাসি আর অফুরন্ত আনন্দে ভরে ওঠে সেই শুভেচ্ছাই জানাচ্ছেন তাঁদের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *